Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আদালতের গ্রিন সিগন্যালে মিছিল শুরু হতেই ধুন্ধুমার! হাজরা মোড়ে তৃণমূলের পথ রুখল কারা?

আদালতের গ্রিন সিগন্যালে মিছিল শুরু হতেই ধুন্ধুমার! হাজরা মোড়ে তৃণমূলের পথ রুখল কারা?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আদালতের ছাড়পত্র মিললেও শেষরক্ষা হলো না। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত কালীঘাটমুখী তৃণমূলের মেগা মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ কলকাতা। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে পুলিশ এই মিছিলের অনুমতি দিতে বাধ্য হলেও, রাজপথে মিছিল পা বাড়াতেই তৈরি হলো চরম নাটকীয় পরিস্থিতি।

মুখোমুখি দুই প্রধান রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা।

আইনি লড়াইয়ে জিতে আজ বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু মিছিল কিছুদূর এগোতেই হঠাৎ দৃশ্যপটে হাজির হয় বিজেপি কর্মী-সমর্থকরা। তৃণমূলের মিছিলের একেবারে সামনে চলে এসে তাঁরা তীব্র কটাক্ষ ও স্লোগান দিতে শুরু করেন। তৃনমূলের কর্মী-সমর্থকরাও দমে না গিয়ে পালটা স্লোগান ছুড়ে দেন। মুহূর্তের মধ্যে বালিগঞ্জ ফাঁড়ি চত্বর স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, দুই পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম তৈরি হয়।

হাইকোর্টের নির্দেশে এই মিছিলের রুট ঠিক করা হলেও, সেখানে কীভাবে বিরোধী দলের কর্মীরা এসে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি করল, তা নিয়ে ইতিমধ্যেই পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বালিগঞ্জ ও হাজরা মোড়ে তড়িঘড়ি নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দুই দলকে একে অপরের থেকে দূরে রাখতে পুলিশকে রীতিমতো দেওয়াল তৈরি করতে হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও হাজরা মোড় চত্বরে এখনও থমথমে উত্তেজনা বজায় রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Priyobandhu Bangla