Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"অপরাধীদের আর রেহাই নেই", বারুইপুর এনকাউন্টারে নতুন সরকারের কড়া পদক্ষেপকে স্বাগত জানালেন শমীক!

"অপরাধীদের আর রেহাই নেই", বারুইপুর এনকাউন্টারে নতুন সরকারের কড়া পদক্ষেপকে স্বাগত জানালেন শমীক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনার মূল অভিযুক্তের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল রাজ্যের রাজনীতি। এই হাই-প্রোফাইল এনকাউন্টার নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। প্রশাসনের এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, বর্তমান জমানায় কোনও অপরাধী বা ধর্ষককে আর রেহাই দেওয়া হবে না।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের যে নিরাপত্তা ও আস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই কড়া পদক্ষেপের মাধ্যমে মূলত সেই কথারই প্রতিফলন ঘটেছে।

তিনি সাফ জানান, "বর্তমানে শাসনব্যবস্থা বদলেছে। এখন আর কোনও প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থেকে অপরাধীরা পার পাবে না।"

বারুইপুরের এই ঘটনার সূত্র ধরে পূর্ববর্তী তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি। অতীতের কামদুনি গণধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সে সময় দুর্বল তদন্তের কারণে মূল অপরাধীরা খালাস পেয়ে গিয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কামদুনি মামলার ফাইল পুনরায় খুলে নতুন করে তদন্ত শুরু করার আবেদন জানিয়েছেন তিনি।

এই এনকাউন্টারকে কেন্দ্র করে বিরোধী দলগুলির তোলা 'ষড়যন্ত্রের' অভিযোগকে সম্পূর্ণ খারিদ করেছেন শমীক ভট্টাচার্য। সিপিআই(এম) এবং তৃণমূলের সমালোচনা করে তিনি মন্তব্য করেন যে, এই স্পর্শকাতর বিষয় নিয়ে বিরোধী দলগুলির রাজনীতি করা বন্ধ করা উচিত। দলমত নির্বিশেষে অপরাধীদের শাস্তির মুখোমুখি হতেই হবে এবং এই বিষয়ে বিরোধীরা যত কম কথা বলে, ততই তাদের জন্য ভালো। সব মিলিয়ে, বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমান প্রশাসনের কঠোর ও আপসহীন মনোভাবের কথাই পুনর্ব্যক্ত করলেন বিজেপি রাজ্য সভাপতি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Priyobandhu Bangla