Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বেআইনি মাদ্রাসা চালানোর প্রতিবাদ করায় জলপাইগুড়িতে আক্রান্ত বিজেপি কর্মী, এলাকায় তীব্র উত্তেজনা!

বেআইনি মাদ্রাসা চালানোর প্রতিবাদ করায় জলপাইগুড়িতে আক্রান্ত বিজেপি কর্মী, এলাকায় তীব্র উত্তেজনা!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এলাকায় বেআইনিভাবে মাদ্রাসা চালানোর অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকা। প্রশাসন ও শিক্ষা দফতরের কোনও রকম বৈধ অনুমতি ছাড়াই ওই এলাকায় একটি মাদ্রাসা চালানো হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় এক বিজেপি কর্মী এই বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদ জানাতে গেলে তাঁর ওপর নৃশংস হামলা চালানো হয়।

রবিবার (২ আগস্ট ২০২৬) এই ঘটনাকে কেন্দ্র করে শহর সংলগ্ন গড়ালবাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত বিজেপি কর্মীকে লোহার রড ও লাঠি দিয়ে গুরুতর মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি হামলা চলাকালীন ঘটনাস্থলে গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গড়ালবাড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Priyobandhu Bangla