Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জমি রেকর্ডে বড় স্বস্তি: এবার এক ক্লিকেই মিলবে নিখরচায় খতিয়ান ও দাগের তথ্য, ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

জমি রেকর্ডে বড় স্বস্তি: এবার এক ক্লিকেই মিলবে নিখরচায় খতিয়ান ও দাগের তথ্য, ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের সাধারণ নাগরিক ও কৃষকদের জন্য এক অভূতপূর্ব ও জনমুখী সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে আর গাঁটের কড়ি খরচ করে নিজের জমির ডিজিটাল নথি সংগ্রহ করতে হবে না সাধারণ মানুষকে। খতিয়ান (Record-of-Rights) এবং জমির দাগের তথ্য (Plot Information) সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করা যাবে।

শুক্রবার নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই যুগান্তকারী পদক্ষেপের কথা শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দাপট কমাতে রাজ্য সরকার এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পদক্ষেপে নাগরিক পরিষেবার ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ বিনামূল্যে ও অনায়াসে জমির নথিপত্র হাতে পাবেন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, Banglarbhumi পোর্টাল থেকে সরাসরি ডিজিটালি সাইন করা জমির খতিয়ান ও দাগের তথ্য বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এর ফলে বিডিও অফিস বা ভূমি দপ্তরে চক্কর কাটার প্রয়োজন ফুরোবে। এই ডিজিটাল সংস্কারে বাংলার সাধারণ মানুষ ও চাষিরা সরাসরি উপকৃত হবেন।

নবান্ন জানিয়েছে, 'পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন' ও 'বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল'-এর সংশোধনের মাধ্যমে এই সুবিধা কার্যকর করা হয়েছে। অর্থ দপ্তরের অনুমোদনের পর রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এই বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হচ্ছে। নিঃসন্দেহে এটি ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রশাসনিক দুর্নীতি রোধে একটি বড় পদক্ষেপ, যা মানুষের সময় ও অর্থ সাশ্রয় করবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Priyobandhu Bangla