Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
২৯ অগাস্ট এসআইটিতে ইন্টার-স্কুল ক্যুইজ কার্নিভাল, পুরস্কার ১ লক্ষ টাকা

২৯ অগাস্ট এসআইটিতে ইন্টার-স্কুল ক্যুইজ কার্নিভাল, পুরস্কার ১ লক্ষ টাকা

ভাস্কর চক্রবর্তী

ত্তরবঙ্গের স্কুলপড়ুয়াদের মেধা, জ্ঞান ও বুদ্ধিমত্তার লড়াইকে আরও বড় মঞ্চ দিতে ফের আয়োজিত হতে চলেছে মেগা ইন্টার-স্কুল ক্যুইজ প্রতিযোগিতা 'Knowledge Knockout Season-3'। আগামী শনিবার, ২৯ অগাস্ট, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইটি) ক্যাম্পাসে বসতে চলেছে এই ক্যুইজ কার্নিভালের গ্র্যান্ড ফাইনাল।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে মোট ১ লক্ষ টাকার নগদ পুরস্কার।

শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইটি) ও টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সার্বিক রূপরেখা ও সূচি ১৮ অগাস্ট মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন উদ্যোক্তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে। এই পর্বে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা নিজেদের জ্ঞান ও মেধা যাচাইয়ের সুযোগ পাবে। প্রাথমিক পর্বে সফল দলগুলির মধ্য থেকেই বেছে নেওয়া হবে গ্র্যান্ড ফাইনালের প্রতিযোগীদের।

আগামী ২৯ অগাস্ট, শনিবার, এসআইটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের স্কুল থেকে উঠে আসা মেধাবী পড়ুয়াদের নিয়ে এই দিন একেবারে উৎসবের আবহে পরিণত হবে ক্যাম্পাস। জ্ঞান, যুক্তি, উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার এক অনন্য মঞ্চ হয়ে উঠবে এই ক্যুইজ কার্নিভাল।

প্রতিযোগিতা পরিচালন কমিটির চেয়ারপার্সন তথা এসআইটির ভাইস প্রিন্সিপাল ড. অরুন্ধতী চক্রবর্তী জানান, এই আয়োজনের উদ্দেশ্য শুধুমাত্র একটি ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করা নয়। স্কুলপড়ুয়াদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে সামনে আনা, তাঁদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা, যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটানো এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসআইটির প্রিন্সিপাল ড. জয়দীপ দত্ত, প্রতিযোগিতা পরিচালন কমিটির চেয়ারপার্সন তথা এসআইটির ভাইস প্রিন্সিপাল ড. অরুন্ধতী চক্রবর্তী, এবং প্রতিযোগিতার দুই মুখ্য আহ্বায়ক সহকারী অধ্যাপক পারমিতা চৌধুরী ও রত্নাঙ্কুর মজুমদার।

আয়োজকদের আশা, উত্তরবঙ্গের প্রায় ৯০টিরও বেশি স্কুলের পড়ুয়াদের অংশগ্রহণে Knowledge Knockout Season-3 স্কুলস্তরের ক্যুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে এই উদ্যোগ উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের নিজেদের জ্ঞান, দক্ষতা, মেধা ও উপস্থিত বুদ্ধি তুলে ধরার একটি বড় সুযোগ করে দেবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar