Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলেন কাঁচরাপাড়ার শ্রীপর্ণা

আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলেন কাঁচরাপাড়ার শ্রীপর্ণা

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত 'এসবিকেএফ ইন্টারন্যাশনাল গেমস'-এ ৫০০০ মিটার স্মার্ট রানে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন কাঁচরাপাড়ার অ্যাথলিট শ্রীপর্ণা চন্দ্র। ৮ অগাস্ট আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনা জেতেন শ্রীপর্ণা। তাঁর এই সাফল্যে পরিবার ও এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের হয়ে সাফল্য অর্জন করাই তাঁর লক্ষ্য। তবে সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক অনটন। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, পুষ্টিকর খাবার এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ বহন করতে সমস্যায় পড়ছে পরিবার। প্রয়োজনীয় সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা না পেলে শ্রীপর্ণার ক্রীড়া-ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

প্রতিশ্রুতিমান এই অ্যাথলিটকে আরও এগিয়ে নিতে সরকারি সহায়তার পাশাপাশি ক্রীড়াপ্রেমী ও সহৃদয় মানুষের সহযোগিতার প্রত্যাশা করছে তাঁর পরিবার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar