Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আরও শক্তিশালী হয়ে উঠছে দেশ

আরও শক্তিশালী হয়ে উঠছে দেশ

ত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারত তার দেশীয় পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

জানা গিয়েছে, এবার অরিহান্ত ক্লাসের চতুর্থ ও সর্বশেষ পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, ও S4-এর অ্যাডভান্স সি-ট্রায়াল লঞ্চ হয়েছে।

এই পারমাণবিক সাবমেরিনটির আনুষ্ঠানিক নামকরণ করা হবে INS অরিসুদন। এই সাবমেরিনটি বর্তমানে সি-ট্রায়ালের মধ্যে রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে এটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। জানিয়ে রাখি যে, 'অরিসুদন' শব্দের অর্থ শত্রুদের বিনাশকারী।

এই নামকরণের রীতিটি পূর্ববর্তী সাবমেরিন INS অরিহন্ত, INS অরিঘাট এবং INS অরিধমনের নামকরণের অনুরূপ। জানিয়ে রাখি যে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টার থেকে সফর শুরু করার পর, INS অরিসুদন বর্তমানে গভীর সমুদ্রে অ্যাডভান্স সি-ট্রায়ালের মধ্যে রয়েছে। জানা গিয়েছে, কঠোর মানদণ্ড মেনে এটির প্রোপালশন থেকে শুরু করে রাডার এবং সোনার সিস্টেমের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা প্রক্রিয়াটি প্রায় এক বছর স্থায়ী হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar