Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া লঞ্চ করল জ্যাগনেলিস® প্রোটেক্ট

আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া লঞ্চ করল জ্যাগনেলিস® প্রোটেক্ট

র্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া (এএম/এনএস ইন্ডিয়া) আজ জ্যাগনেলিস প্রোটেক্ট লঞ্চ করার কথা ঘোষণা করল। এটা একটা প্রিমিয়াম জিঙ্ক-অ্যালুমিনিয়াম-ম্যাগনেসিয়াম কোটেড স্টিল ব্র্যান্ড। এটাকে তৈরি করা হয়েছে হাই-পারফরম্যান্স অটোমোটিভ অ্যাপ্লিকেশনগুলোর জন্য। ইউরোপীয় বাজারগুলোতে প্রমাণিত আর্সেলরমিত্তল-এর পেটেন্টেড জ্যাগনেলিস® প্রোটেক্ট কোটিং ভারতে এমন এক ম্যানুফ্যাকচারিং কেপেবিলিটি নিয়ে এল যা আগে দেখা যায়নি।

উল্লেখ্য হল ভারত হল বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোটিভ প্রোডিউসার। এতদিন পর্যন্ত, তুলনীয় টেকনোলজিক্যাল সামর্থ্য ও গুণমানের স্টিল প্রোডাক্টগুলোকে পুরোপুরি আমদানি করা হত। এবার চেন্নাইতে প্রধান-প্রধান গ্রাহকদের একটি গোষ্ঠীর উপস্থিতিতে এই স্টিল লঞ্চ করে আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়া হয়ে উঠল প্রথম এমন কোম্পানি যারা অটোমোটিভ অ্যাপ্লিকেশনগুলোর জন্য পেশ করল উচ্চমানের প্রিমিয়াম জিঙ্ক-অ্যালুমিনিয়াম-ম্যাগনেসিয়াম কোটেড স্টিল ব্র্যান্ড। এই ভাবে তারা টেকনোলজির ক্ষেত্রে নিজেদের নেতৃত্বকে আরও মজবুত করল।

যারা অটোমোটিভ ম্যানুফ্যাকচার করে তারা দেশীয় ও বিশ্ব বাজারে আরও বেশি প্রতিযোগী হয়ে ওঠার জন্য বেশি করে ডিউরেবিলিটি, পারফরম্যান্স, সেফটি, ও ম্যানুফ্যাকচারিং কনসিসটেন্সির ওপর জোর দিচ্ছে। তাঁরা এবার আরও কম লিড টাইম, কনসিসটেন্ট কোয়ালিটি ও উন্নত সাপ্লাই অ্যাসিওরেন্সের সুবিধাগুলো ভোগ করতে পারবেন বিশ্বমানের হাই-পারফরম্যান্স এই অটোমোটিভ স্টিল ব্র্যান্ড জ্যাগনেলিস® প্রোটেক্টের সাহায্যে। প্রাথমিক ভাবে জ্যাগনেলিস® প্রোটেক্টকে প্রয়োগ করা হবে মোটর কাপগুলোতে- এগুলো হল ডায়রেক্ট কারেন্ট মোটরগুলির গুরুত্বপূর্ণ সব এনক্লোজার, যা ব্যবহার করা হয় উইন্ডো, মিরর, ওয়াইপার, ও সিটে। প্রতিটি কারে এই রকম 20-30টা মোটর থাকে। তাই নতুন লঞ্চ হওয়া প্রোডাক্টটি উন্নত পারফরম্যান্সের মাধ্যমে দ্রুত ভ্যালু প্রদান করতে পারবে। ভারতে যে পরিমাণ গুরুত্বপূর্ণ অটোমোটিভ স্টিল গ্রেড ব্যবহার করা হয়, বর্তমানে তার প্রায় 8-10% আমদানি করা হয়। এর কারণ মূলত কোটিং ও মেটালার্জিক্যাল ক্ষেত্রে থাকা নানা জটিলতা। সমস্ত সেগমেন্ট মিলিয়ে ভারত বছরে 3 কোটির বেশি গাড়ি তৈরি করে এবং অটোমোটিভের ক্ষেত্রে উচ্চমানের, ক্ষয়রোধক ও হালকা ওজনের ম্যাটেরিয়ালের প্রতি চাহিদা দেখা দিচ্ছে। এমন সময় উন্নত কোটেড স্টিলগুলো স্থানীয় ভাবেই তৈরি হলে তা এই সেক্টরের বৃদ্ধির পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন স্টিল প্রোডাক্ট লঞ্চ প্রসঙ্গে আর্সেলরমিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়ার সেল্স অ্যান্ড মার্কেটিং বিভাগের ডাইরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট শ্রী রঞ্জন ধর বললেন, "জ্যাগনেলিস® প্রোটেক্ট লঞ্চ হওয়ার মধ্যে আমাদের এই অঙ্গীকার প্রতিফলিত হয়েছে যে আমরা উচ্চমানের ও হাই-পারফরম্যান্স স্টিল সলিউশন্সের মাধ্যমে দেশের অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং সামর্থ্যকে আরও উন্নত করতে চাই। নতুন যে স্টিল প্রোডাক্টটি লঞ্চ করা হল তা সারা বিশ্বের কম্পিটিটিভ অটোমোটিভ ইকোসিস্টেমকে মদত দেওয়ার দিকে একটা জরুরি পদক্ষেপ। আমাদের ব্র্যান্ড প্রমিস হল 'স্মার্টার স্টিল্স, ব্রাইটার ফিউচার্স।' এই ভাবধারার সঙ্গে সাযুজ্য রেখে আমরা আমাদের ভ্যালু-অ্যাডেড স্টিল সলিউশন্সের পোর্টফোলিওকে আরও বড় করছি। ভারত এখন টেকনোলজি-লেড অটোমোটিভ ম্যানুফ্যাকচারিংয়ের উপর জোর দিচ্ছে। এমন সময় উন্নত স্টিলের অ্যাক্সেস পাওয়া অনেক জরুরি হয়ে উঠছে। আমাদের দুটি প্যারেন্ট কোম্পানি আর্সেলরমিত্তল ও নিপ্পন স্টিল-এর অতুলনীয় টেকনোলজি ও এক্সপার্টিজের সহায়তায় আমরা বিশ্বমানের এমন প্রোডাক্ট তৈরি করছি যা আমদানির বিকল্প হয়ে উঠছে এবং যা দেশের মাটিতেই পাওয়া যাচ্ছে। এর সাহায্যে অটোমোটিভ কোম্পানিগুলো সারা বিশ্বে প্রচলিত মানদণ্ডকে ধরে রাখতে পারবে এবং তার পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য পূরণের পথে অর্থপূর্ণ অবদান রাখতে পারবে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar