Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আয়ুর্বেদ সম্প্রসারণে 'বিকশিত ভারত' লক্ষ্যে অ্যামওয়ে

আয়ুর্বেদ সম্প্রসারণে 'বিকশিত ভারত' লক্ষ্যে অ্যামওয়ে

'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়ুর্বেদ ক্ষেত্রে বড় পদক্ষেপ করল অ্যামওয়ে ইন্ডিয়া। সংস্থা চালু করল 'নিউট্রিলাইট আয়ুর্বেদ', যার অধীনে ৯টি নতুন পণ্য আনা হয়েছে। আগামী দু'বছরে এই বিভাগকে ১০০ কোটি টাকার ক্যাটেগরিতে পরিণত করার লক্ষ্য রয়েছে।

প্রথম পর্যায়ে বাজারে আসছে তিনটি ফর্মুলেশন- কালামেঘা, যা লিভারের সুস্থ কার্যকারিতায় সহায়ক; শিগ্রু (মরিঙ্গা), যা অতিরিক্ত চর্বি জমা ও প্রদাহ কমাতে সহায়তা করে; এবং বৃক্ষামলা (গার্সিনিয়া), যা বিপাকক্রিয়া ও তৃপ্তির অনুভূতি বাড়াতে সহায়ক।

এবিষয়ে অ্যামওয়ে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজনীশ চোপড়া জানান, আয়ুর্বেদের ক্রমবর্ধমান সম্ভাবনা এবং ভারত সরকারের আয়ুষ-কেন্দ্রিক উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউট্রিলাইটের ৯০ বছরেরও বেশি উদ্ভিদবিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক যাচাইয়ের সঙ্গে আয়ুর্বেদের ঐতিহ্যকে যুক্ত করা হয়েছে।

অর্গানিকভাবে চাষ করা নিউট্রিসার্ট -সার্টিফায়েড খামার থেকে সংগৃহীত উপাদান দিয়ে তামিলনাড়ুর অ্যামওয়ের উৎপাদন কেন্দ্রে পণ্যগুলি তৈরি হচ্ছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, সক্রিয় উপাদান পরীক্ষা ও সিড-টু-সাপ্লিমেন্ট ট্রেসেবিলিটির মতো একাধিক গুণমান যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। ৮ই সেপ্টেম্বর ২০২৬ থেকে কালামেঘা (৩০ ট্যাবলেট) ৪৪৯ টাকা, শিগ্রু (৬০ ট্যাবলেট) ৬৫১ টাকা এবং বৃক্ষামলা (৩০ ট্যাবলেট) ৪৪৯ টাকায় অ্যামওয়ের অনুমোদিত চ্যানেলগুলিতে পাওয়া যাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar