Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অনলাইন গেমের নেশায় খু*ন, গ্রে*প্তার ২

অনলাইন গেমের নেশায় খু*ন, গ্রে*প্তার ২

খুনের মাত্র ১২ ঘণ্টার মধ্যে মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকার অর্ণব সেন (৬০) হত্যাকাণ্ডের কিনারা করল জেলা পুলিশ। ঘটনায় নিহতের দূর সম্পর্কের নাতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার দুজন হল শুভজিৎ ঘোষ (২২) এবং তার বন্ধু কৌশিক ঘোষ। শুভজিতের বাড়ি ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়।

পুলিশের দাবি, অনলাইন গেমে আসক্ত হয়ে দুজনই ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন। সেই দেনা পরিশোধের জন্যই অর্ণব সেনকে হত্যার পরিকল্পনা করা হয়। অভিযোগ, শুভজিৎ তার বন্ধু কৌশিককে সঙ্গে নিয়ে অর্ণবের বাড়িতে যায়। সেখানে শোবার ঘরের মধ্যে মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে শ্বাসরোধ করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে অর্ণবের মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।

পুলিশ জানায়, নিহতের মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই শুভজিৎ ও কৌশিককে গ্রেপ্তার করা সম্ভব হয়। শনিবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar