দুর্গাপূজা ও দশেরার এই উৎসবের মরসুমে শিলিগুড়ির গ্রাহকদের জন্য অ্যাম্পিয়ার নিয়ে এল তাদের 'Bharat Ki Smart Ride'। ঘুগুমালি মেন রোডে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার রাজ অটোমোবাইলস উদ্বোধনের পাশাপাশি বাজারে এল অ্যাম্পিয়ার Nexus EX+ এবং ইন্টেলিপ্যাক যুক্ত Magnus GMax। এই সম্ভারের মূল আকর্ষণ অ্যাম্পিয়ার Nexus EX+, যা ৫ কিলোওয়াট মোটরে চালিত এবং প্রতিকূল রাস্তায় কার্যক্ষমতা প্রমাণ করেছে।
Magnus GMax নিশ্চিত করেছে কার্যকারিতা, কানেক্টেড প্রযুক্তি ও সাশ্রয়ী দামের মেলবন্ধন। Magnus নিও নজর দিয়েছে আরামদায়ক সফরের ওপর। তরুণ প্রজন্ম ও কলেজপড়ুয়াদের জন্য সম্প্রতি আনা হয়েছে অ্যাম্পিয়ার Reo Vyb। Nexus EX+ ও Magnus GMax মডেলে থাকা NxG.io চালিত ইন্টেলিপ্যাক অ্যাম্পিয়ার কানেক্ট অ্যাপের সাহায্যে ক্রুজ কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট, ফাইন্ড মাই স্কুটার এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন সহ ৩০টিরও বেশি স্মার্ট সুবিধা দেয়। উন্নত LFP ব্যাটারি প্রযুক্তির সঙ্গে পাঁচ বছর বা ৭৫,০০০ কিলোমিটার পর্যন্ত ব্যাটারি ওয়ারেন্টি গ্রাহকদের প্রতিদিনের যাত্রায় ভরসা জোগায়।
অ্যাম্পিয়ারের 'Bharat Ki Smart Ride' ভারতের বিভিন্ন প্রান্তে কঠোর পরীক্ষার মাধ্যমে তৈরি। সম্প্রতি Magnus GMax অরুণাচল প্রদেশের ডং ভ্যালি থেকে কচ্ছের গুহার মোতি পর্যন্ত পাহাড়ি ও মরু অঞ্চলের প্রায় ৪,০০০ কিলোমিটার পথ ১৫ দিনে সফলভাবে অতিক্রম করেছে। Nexus প্ল্যাটফর্ম কল্লি হিলসের ৭০টি হেয়ারপিন বাঁক পেরিয়ে ১৩,২০০ ফুট উঁচুতে শিপকি লা পাস জয় করেছে।

