Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চুরি ও হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল প্রধাননগর থানার পুলিশ

চুরি ও হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল প্রধাননগর থানার পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া মোট ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়।

প্রযুক্তিগত তদন্ত ও ধারাবাহিক তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় প্রধাননগর থানার পুলিশ।

প্রয়োজনীয় নথি যাচাই ও পরিচয় নিশ্চিত করার পর উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগের প্রশংসাও করেন তাঁরা।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে আবেদন জানানো হয়েছে, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করতে, যাতে দ্রুত তদন্ত শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar