Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'দাদাগিরি'র মঞ্চে এবার দেব!

'দাদাগিরি'র মঞ্চে এবার দেব!

ন-ফিকশন থেকে রিয়ালিটি শো-একেবারে নতুন ফরম্যাটে নিজেদের সাজাতে চলেছে জি বাংলা। চ্যানেলের জনপ্রিয় শোগুলিতে ইতিমধ্যেই একাধিক বড় পরিবর্তন দেখা গিয়েছে। একদিকে 'রান্নাঘর'-এর সঞ্চালকের আসনে কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এসেছেন বিশ্বনাথ বসু, অন্যদিকে 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দেখা যাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

এই রদবদলের মধ্যেই এবার সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে 'দাদাগিরি'।

দীর্ঘদিন ধরে এই রিয়ালিটি শো-এর সঞ্চালনার মুখ ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর স্বতন্ত্র উপস্থাপনা ও ক্রিকেটীয় স্টাইল শো-টিকে অনন্য করে তুলেছে বরাবর। তবে নতুন সিজন ঘিরে এখন প্রশ্ন একটাই-'দাদা'র মঞ্চে কি এবার দেখা যাবে টলিউড সুপারস্টার দেবকে?

টলিপাড়ার অন্দরে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। এপ্রিলের শেষের দিকে কলকাতার বিভিন্ন লোকেশনে 'নতুন বাংলার নতুন দাদাগিরি' শুটিংয়ের একটি প্রোমো করা হয়েছিল, তবে তখনও মুখ খোলেননি নির্মাতারা। সেই রহস্য আরও ঘনীভূত হয় দেবের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে।

অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আলো-আঁধারির ছবি শেয়ার করে লেখেন, "নতুন সফর, নতুন শুরু। খুব শীঘ্রই আসছে…" এবং সেখানে জি বাংলাকে ট্যাগও করেন। এরপর থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে যে, তিনিই হতে পারেন 'দাদাগিরি'-র নতুন মুখ। যদিও চ্যানেলের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 'দাদাগিরি'র নতুন প্রোমো উন্মোচনের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar