Dailyhunt
একাধিক নির্দেশ এলো পুরসভার তরফে

একাধিক নির্দেশ এলো পুরসভার তরফে

ভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। শহর কলকাতার রুফটপ বারগুলি নিয়ে আবারও কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। রুফটপ বার এবং রেস্তোরাঁগুলিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগ নিয়ে এবার কড়া সিদ্ধান্ত নিল পুরসভা।

জানা যাচ্ছে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি লঙ্ঘনের দায়ে শহরের ১৭ টি রুফটপ বার এবং রেস্তোরাঁগুলিকে নোটিশ পাঠানো হয়েছে। খবর অনুযায়ী, গত বছরের অগাস্ট মাসে যে এসওপি জারি হয়েছিল, সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে রুফটপ রেস্তোরাঁ বা বারের ছাদের অন্তত ৫০ শতাংশ সম্পূর্ণ খোলা এবং কাঠামো মুক্ত রাখতে হবে।

জরুরি পরিস্থিতিতে যাতে মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছিল। এদিকে পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, নিয়ম কিছুই মানা হচ্ছে না। নোটিশপ্রাপ্ত বেশিরভাগ রুফটপ বার, রেস্তোরাঁই সমগ্র ছাদ নিয়ম বহির্ভূত ভাবে দখল করে রেখেছে। ওই প্রতিষ্ঠানগুলিকেই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর পুরসভা সূত্রে। এসওপি মেনে চলার নির্দেশ দেওয়ার পাশাপাশি অন্যথায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar