Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কোচিং সেন্টারে আ*গুনে ঝ*লসে মৃ*ত ১৪ জন পড়ুয়া!

কোচিং সেন্টারে আ*গুনে ঝ*লসে মৃ*ত ১৪ জন পড়ুয়া!

কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত অন্তত ১৪ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায়। সূত্রের খবর, সোমবার দুপুরে ওই কোচিং সেন্টারে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভবনের ভিতরে থাকা পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়।

আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে একে একে ভিতরে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar