Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে, ব্যস্ত শিল্পীপাড়া

কুমোরটুলিতে দুর্গাপুজোর প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে, ব্যস্ত শিল্পীপাড়া

র মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলিতে এখন জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। খড়ের কাঠামো তৈরি, মাটির প্রলেপ, সূক্ষ্ম কারুকাজ এবং রঙের প্রস্তুতিতে মুখর হয়ে উঠেছে গোটা কুমোরটুলি।

শিল্পীদের আশা, এ বছর দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীর আগমন ঘটবে। বিভিন্ন পুজো কমিটির অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তাঁরা।

প্রতি বছরের মতো এবারও কুমোরটুলির শিল্পীদের নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে নানা ধরনের দুর্গা প্রতিমা। উৎসবের আবহে এখন থেকেই জমে উঠেছে কুমোরটুলি, আর সেই ব্যস্ততাই জানান দিচ্ছে-বাঙালির সবচেয়ে বড় উৎসব আর বেশি দূরে নয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar