লন্ডন-ভিত্তিক কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড নাথিং আজ লঞ্চ করল ফোন (৪বি)। এটি (বি) সিরিজের প্রথম স্মার্টফোন এবং নাথিং-এর প্রোডাক্ট ইকোসিস্টেমে প্রবেশের নতুন সূচনা। ফোন (৪এ) সিরিজের সাফল্যের ধারাবাহিকতায়, ফোন (৪বি)-তে নাথিং-এর সিগনেচার ডিজাইনের সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী দৈনন্দিন পারফরম্যান্স, ইন্টেলিজেন্ট সফটওয়্যার এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা।
ফোনটিতে রয়েছে নাথিং-এর গ্লিফ ইন্টারফেস, সেগমেন্টের অন্যতম সেরা স্ন্যাপড্রাগন প্রসেসরের পারফরম্যান্স, নাথিং-এর স্মার্টফোনে এ পর্যন্ত ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের OIS-সমর্থিত মেইন ক্যামেরা, ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং নাথিং ওএস, যা অ্যান্ড্রয়েডের অন্যতম স্বতন্ত্র ও জনপ্রিয় অভিজ্ঞতা দেয়। এর পাশাপাশি রয়েছে এসেনশিয়াল এআই টুলস, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে।
নজরকাড়া ডিজাইন
ফোন (৪বি)-তে ফোন (৪এ) সিরিজের দুটি গুরুত্বপূর্ণ ডিজাইন বৈশিষ্ট্যকে এক করা হয়েছে- এক, ফোন (৪এ)-এর সঙ্গে আত্মপ্রকাশ করা নতুন গ্লিফ বার এবং ফোন (৪এ) প্রো-এর অত্যন্ত প্রশংসিত ইউনিবডি ডিজাইন। এর ফলে তৈরি হয়েছে নাথিং-এর ডিজাইন ফিলোসফির সবচেয়ে পরিশীলিত প্রকাশ, যা সাহসী, সহজেই চেনা যায় এবং নিঃসন্দেহে নাথিং-এর সিগনেচার বহন করে। নিজেদের তৈরি ২০টিরও বেশি ডিজাইন এডিশনের মধ্যে থেকে চূড়ান্ত ডিজাইনটি বেছে নেওয়া হয়েছে। এতে নান্দনিক সরলতা রয়েছে, যা হাতে ধরলে আরামদায়ক এবং ব্যবহারের দিক থেকে টেকসই নির্মাণের সঙ্গে ভারসাম্য বজায় রেখে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করে।
ডিভাইসটির প্রতিটি খুঁটিনাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এর সৌন্দর্য ও ব্যবহারিক সুবিধা দুটিই সমানভাবে উন্নত হয়। নাথিং-এর ডিজাইন ফিলসফি অনুযায়ী, ফোন (৪বি)-তে বিভিন্ন ধরনের উপাদান, টেক্সচার এবং রঙের বৈপরীত্য ব্যবহার করে ডিভাইসটিতে গভীরতা, স্বকীয়তা ও নিখুঁত নান্দনিকতা ফুটিয়ে তোলা হয়েছে। ফোনটির স্বচ্ছ সফট পলিমার ক্যামেরা মডিউলে রয়েছে মসৃণ ৩ডি কার্ভড এজ, যা অনায়াসে ইকো-পলিকার্বোনেট ইউনিবডি-র সঙ্গে মিশে যায়। এর উপর রয়েছে তিন স্তরের টেকসই কোটিং, যা ফোনটিকে আরামদায়ক গ্রিপের পাশাপাশি আঙুলের ছাপ প্রতিরোধেও কার্যকর করে। ৬০০ নিউটন পর্যন্ত বাঁকানোর চাপ সহ্য করার ক্ষমতা রয়েছে এর এবং IP64-মানের ধুলো ও জল প্রতিরোধী সুরক্ষা নিয়ে ফোন (৪বি) প্রতিদিনের ব্যবহারের জন্য যথেষ্ট টেকসই। তবে এসবের জন্য ফোনটি নান্দনিকতার সঙ্গে কোনও আপস করেনি। এই ফোন কালো, সাদা এবং নীল এই তিনটি রঙে পাওয়া যাবে। প্রতিটি রঙই নাথিং-এর স্বাক্ষর স্বচ্ছ ডিজাইনের ভাষাকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র প্রধান টাইটেল স্পনসর হিসেবে এবং দলের ঐতিহাসিক দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের উদযাপনে, নাথিং RCB-র সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে ফোন (৪বি) RCB এডিশন। বিশেষ লাল রঙের এই সংস্করণে রয়েছে এক্সক্লুসিভ RCB ব্র্যান্ডিং এবং কালেকটর'স এডিশন-এর বিশেষ প্যাকেজিং। এটি RCB-র সঙ্গে প্রথম অফিশিয়াল স্মার্টফোন পার্টনারশিপ। ফোন (৪বি) RCB এডিশন আজ থেকেই বেঙ্গালুরুতে নাথিং-এর ফ্ল্যাগশিপ স্টোরে একটি বিশেষ এক্সক্লুসিভ ড্রপের মাধ্যমে পাওয়া যাবে।
বারবার ফোনের স্ক্রিন না দেখেও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। নাথিং-এর স্বাক্ষর গ্লিফ বার এবার ফোন (৪বি)-তে আরও পরিচ্ছন্ন ও পরিমার্জিত রূপে ফিরে এসেছে, যা ইউজারদের জন্য নাথিং-এর অনন্য অভিজ্ঞতাকেই আরও সমৃদ্ধ করে। এতে রয়েছে ৪৫টি আলাদাভাবে নিয়ন্ত্রিত মিনি-এলইডি, যার উজ্জ্বলতা সর্বোচ্চ ৩,৫০০ নিটস পর্যন্ত। এর মাধ্যমে সহজেই নোটিফিকেশন, চার্জিংয়ের অগ্রগতি, রেকর্ডিং ইন্ডিকেটর এবং পার্সনালাইজড অ্যালার্ট স্পষ্টভাবে দেখা যায়। গুরুত্বপূর্ণ তথ্য এক নজরেই তুলে ধরে গ্লিফ বার, ফলে স্মার্টফোন ব্যবহার হয় আরও সহজ, স্বাভাবিক এবং কম বিভ্রান্তিকর।
ফোন (৪বি)-র কেন্দ্রে রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক ৪ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৬ গেন ৪ প্রসেসর, যা ফোন (৪এ)-এর কাছাকাছি পারফরম্যান্স দেয় এবং AnTuTu বেঞ্চমার্কে ১০ লক্ষেরও বেশি স্কোর অর্জন করেছে।
উন্নত ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই প্রসেসর আগের ৬ ন্যানোমিটার প্ল্যাটফর্মের তুলনায় আরও স্থিতিশীল পারফরম্যান্স, বেশি শক্তি-সাশ্রয় এবং উন্নত এআই সক্ষমতা প্রদান করে।
এর সঙ্গে রয়েছে কোয়ালকমের ষষ্ঠ প্রজন্মের এআই ইঞ্জিন, যা ফটোগ্রাফি, ভয়েস রিকগনিশন এবং এসেনশিয়াল এআই টুলগুলির অন-ডিভাইস এআই প্রসেসিংকে আরও দ্রুত ও কার্যকর করে। ফলে দৈনন্দিন ব্যবহারে আরও দ্রুত ও মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায় এবং গুরুত্বপূর্ণ এআই ফিচারের জন্য ক্লাউডের ওপর নির্ভর করতে হয় না।
ফোন (৪বি)-তে ব্যবহার করা হয়েছে ৬,০০০ mAh পাওয়ারের ব্যাটারি, যা এ পর্যন্ত নাথিং-এর স্মার্টফোনে ব্যবহৃত সর্বাধিক ক্ষমতাসম্পন্ন। এটি ফোন (৪এ) প্রো-র তুলনায় ১১ শতাংশ বড় এবং বিশেষভাবে ভারতীয় ইউজারদের ব্যবহারের পদ্ধতি ও আবহাওয়ার কথা মাথায় রেখে অপ্টিমাইজ করা হয়েছে। একবার সম্পূর্ণ চার্জে ফোন (৪বি)-তে ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সুবিধা পাওয়া যাবে, যা ফোন (৪এ)-এর তুলনায় প্রায় এক ঘণ্টা বেশি। এছাড়া এতে টানা ২২ ঘণ্টা পর্যন্ত ইউটিউব ভিডিও দেখা এবং ২৬ ঘণ্টা পর্যন্ত ইনস্টাগ্রাম ব্রাউজিং করা সম্ভব।
এই ৬,০০০ mAh ব্যাটারিতে রয়েছে নাথিং-এর সেইফ সেল টেকনলজি, যা আঘাত-প্রতিরোধী। ব্যাটারিটি ১,২০০টি চার্জ সাইকেল (প্রায় তিন বছরের দৈনন্দিন ব্যবহার) পরেও ৯০ শতাংশ পর্যন্ত ধারণক্ষমতা বজায় রাখতে সক্ষম। এছাড়া ফোনটি ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে, যার মাধ্যমে ৩০ মিনিটেরও কম সময়ে ৫০ শতাংশ এবং মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময়ে সম্পূর্ণ চার্জ করা যায়।
ফোন (৪বি)-তে রয়েছে বিশেষভাবে তৈরি ৪,৪০০ বর্গমিলিমিটারের ভেপার চেম্বার, যার নকশা ফোনের অভ্যন্তরীণ বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এটি ফোন (৪এ)-এর সমমানের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করে। ভারী কাজের সময় ফোনটিকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত গরম হওয়ার কারণে পারফরম্যান্স কমে যাওয়ার বা থার্মাল থ্রটলিং-এর সমস্যা অনেকটাই কমে যায়। এর ফলে গেমিং বা ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সময়ও দীর্ঘক্ষণ স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যায়।
স্ন্যাপড্রাগন ৬ গেন ৪ প্রসেসরের সঙ্গে মিলিয়ে ফোন (৪বি)-তে বিজিএমআই ও কল অব ডিউটি: মোবাইল (সিওডিএম)-এ ৯০ FPS পর্যন্ত এবং সাবওয়ে সার্ফার্স ও লিগ অব লেজেন্ডস: ওয়াইল্ড রিফট-এর মতো গেমে ১২০ FPS পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে।
ফোন (৪এ) সিরিজের জনপ্রিয় ক্যামেরা অভিজ্ঞতাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে ফোন (৪বি)-তে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের OIS-সমর্থিত মেইন ক্যামেরা, যা অসাধারণ ডিটেইল এবং স্বাভাবিক রঙের ছবি তুলতে সক্ষম। এর সঙ্গে রয়েছে অপটিক্যাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (OIS + EIS), ৩৬০ ডিগ্রি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং ১১৯ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ফলে বিভিন্ন ধরনের আলোর পরিবেশেও আরও পরিষ্কার ছবি, মসৃণ ভিডিও এবং আরও নিখুঁত এক্সপোজার ও হোয়াইট ব্যালান্স পাওয়া যায়।
নাথিং-এর ট্রুলেন্স ইঞ্জিন ৪ প্রযুক্তির সাহায্যে ফোন (৪বি)-তে রয়েছে আলট্রা XDR ইমেজিং, যা ১৩টি RAW ফ্রেম একত্রিত করে আরও উজ্জ্বল হাইলাইট, গভীর ছায়ার সূক্ষ্ম বিবরণ এবং আরও সঠিক রঙের ছবি তৈরি করে। প্রচলিত HDR-এর তুলনায় এটি অনেক বেশি উন্নত ফলাফল দেয়। সাধারণত এই ধরনের প্রযুক্তি শুধু ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই দেখা যায়। আলট্রা XDR-এর মাধ্যমে ফোন (৪বি)-তেও উন্নত কম্পিউটেশনাল ফটোগ্রাফির সুবিধা মিলবে, যা আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত ছবি তুলতে সাহায্য করবে।
ফোন (৪বি)-তে OIS, EIS এবং এআই অ্যান্টি-শেক প্রযুক্তির সমন্বয়ে ৩০ FPS-এ ৪কে ভিডিও রেকর্ডিং করা যায়। এর ফলে কোনও অতিরিক্ত টুল ছাড়াই মসৃণ ও স্থির ভিডিও পাওয়া সম্ভব। এই সেগমেন্টে প্রথমবারের মতো এতে রয়েছে ডুয়াল ভিডিও ক্যাপচার ফিচার। এর মাধ্যমে ইউজাররা একই সময়ে সামনের ও পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি, স্ক্রিনের যেকোনও জায়গায় সেলফি উইন্ডোর অবস্থান পরিবর্তন করার সুবিধাও থাকছে, যা ভিডিও তৈরিতে আরও সৃজনশীল স্বাধীনতা দেবে।
ফোন (৪বি)-তে রয়েছে ছবি ও ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ক্রিয়েটিভ টুল। এর মধ্যে রয়েছে এক্সক্লুসিভ ডিস্কো এবং ডিভি ফিল্টার, সিগনেচার প্রিসেট-এর মাধ্যমে দ্রুত নতুন স্টাইল যোগ করার সুবিধা এবং নতুন সৃজনশীল লুক খুঁজে পাওয়ার জন্য প্লেগ্রাউন্ড।
ফোন (৪বি)-তে রয়েছে ৬.৭৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রয়েছে ১২০Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ১,২০০ নিটস আউটডোর ব্রাইটনেস এবং সর্বোচ্চ ২,০০০ নিটস পিক ব্রাইটনেস। এছাড়া এতে রয়েছে HDR10+ সাপোর্ট। সুপার অ্যামোলেডপ্রযুক্তির মাধ্যমে প্রতিটি পিক্সেল আলাদাভাবে আলো নিয়ন্ত্রণ করতে পারে, ফলে পাওয়া যায় আরও গভীর ডার্ক রঙ এবং উজ্জ্বল, বাস্তবসম্মত রঙের ছবি। ২,০০০ নিটস পিক ব্রাইটনেসের কারণে HDR ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত হয়। উজ্জ্বল অংশগুলো আরও পরিষ্কার ও স্বাভাবিকভাবে ফুটে ওঠে, ফলে কম ব্রাইটনেসের ডিসপ্লের মতো ছবির ডিটেইল হারিয়ে যায় না। এছাড়া ১,০০০Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট দ্রুত ও নির্ভুল টাচ রেসপন্স নিশ্চিত করে, যা বিশেষ করে গেমিংয়ের সময় আরও মসৃণ ও নিয়ন্ত্রিত অভিজ্ঞতা দেয়।
ফোন (৪বি)-এর প্রতিটি অংশ ইউজারদের অভিজ্ঞতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে অডিও সিস্টেমও। এতে রয়েছে ট্রু ডুয়াল স্টেরিও স্পিকার, যা পরিষ্কার, ভারসাম্যপূর্ণ এবং গভীরতাপূর্ণ সাউন্ড তৈরি করে। ফোন (৪এ)-এর তুলনায় এতে ২০ শতাংশ উন্নত স্টেরিও এফেক্ট পাওয়া যাবে। নাথিং-এর বিশেষ ১৬০-স্তরের ভলিউম কন্ট্রোল সাধারণ ভলিউম সিস্টেমের তুলনায় অনেক বেশি নির্ভুলতা দেয়। ফলে প্রতিটি ভলিউম পরিবর্তন আরও স্বাভাবিক ও সহজ মনে হয়।
অ্যান্ড্রয়েড-১৬-এর উপর ভিত্তি করে তৈরি নাথিং ওএস ৪.১ ফোন (৪বি)-তে নিয়ে এসেছে নাথিং-এর সম্পূর্ণ সফটওয়্যার অভিজ্ঞতা। এতে রয়েছে উন্নত অ্যানিমেশন, আরও মসৃণ ব্যবহার, ১৬০-স্তরের ভলিউম কন্ট্রোল এবং নতুন সাউন্ডস্কেপ উইজেট, যা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অ্যাম্বিয়েন্ট অডিও অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করে।
দীর্ঘদিন ব্যবহারের জন্য তৈরি এই ফোনে রয়েছে ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি প্যাচ সাপোর্ট, যা এই সেগমেন্টে অন্যতম দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট দেয়।
এছাড়া এতে রয়েছে পিক্সেল-লেভেল মাইক্রো-শিফটিং প্রযুক্তি, যা অ্যামোলেড ডিসপ্লেতে বার্ন-ইন সমস্যা কমাতে সাহায্য করে এবং স্মার্ট সফটওয়্যার অপ্টিমাইজেশনের মাধ্যমে ডিসপ্লের আয়ু বাড়ায়।
ফোন (৪বি)-তে পাওয়া যাবে সম্পূর্ণ এসেনশিয়াল এআই অভিজ্ঞতা। এর মধ্যে রয়েছে ইউআই, ক্লিপবোর্ড এবং উইজেটে নেটিভ চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন, পাশাপাশি রয়েছে গুগল জেমিনি, সার্কেল টু সার্চ, এবং হে গুগল। এসেনশিয়াল কি-এর মাধ্যমে ইউজাররা দ্রুত অ্যাক্সেস করতে পারবেন এসেনশিয়াল স্পেস, এসেনশিয়াল সার্চ, এসেনশিয়াল ভয়েস, এসেনশিয়াল অ্যাপস এবং প্লেগ্রাউন্ড। এর ফলে একই এআই অভিজ্ঞতার মাধ্যমে তথ্য সংরক্ষণ, সাজানো, খোঁজা এবং নতুন কিছু তৈরি করা আরও সহজ হয়ে যাবে, যা নাথিং-এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতেও পাওয়া যায়।
দীর্ঘস্থায়ী ও দায়িত্বশীল নির্মাণ
ফোন (৪বি) তৈরি করা হয়েছে অত্যাধুনিক হাই প্রিসিশন হাজার-স্তরের ক্লিনরুম প্রোডাকশন লাইনে। ফোনটির গুণমান নিশ্চিত করতে ৯৫,০০০-এরও বেশি পরীক্ষার মাধ্যমে ৬৮টি কোয়ালিটি কন্ট্রোল প্রোটোকল অনুসরণ করা হয়েছে, যাতে এটি প্রায় চার বছর পর্যন্ত ভালো দৈনন্দিন পারফরম্যান্স দিতে পারে। পরিবেশের কথা মাথায় রেখে তৈরি এই ফোনের কার্বন ফুটপ্রিন্ট মাত্র ৫৪.৭ কেজি CO₂e। এর নির্মাণে ব্যবহার করা হয়েছে রিসাইকেল করা উপকরণ এবং প্যাকেজিংয়ের ৯৯ শতাংশেরও বেশি অংশ প্লাস্টিক-মুক্ত (পিইটি পেপার কম্পোজিট লেবেল ছাড়া)।
ফোনের দাম ও কোথায় পাওয়া যাবে
ফোন (৪বি) পাওয়া যাবে তিনটি রঙে কালো, সাদা এবং নীল। এটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসছে, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ।
8GB + 128GB ভেরিয়েন্টের কার্যকর দাম শুরু হচ্ছে ₹২৯,৯৯৯ থেকে এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম ₹৩৩,৬৯৯ থেকে। এর মধ্যে রয়েছে ৭.৫ শতাংশ ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস। ডিভাইস দুটির এমআরপি যথাক্রমে ₹৩৪,৯৯৯ এবং ₹৩৮,৯৯৯ টাকা।
ফোন (৪বি) ভারতে পাওয়া যাবে ১৪ জুলাই, ২০২৬ থেকে। এটি পাওয়া যাবে ফ্লিপকার্ট এবং অন্যান্য প্রধান রিটেল পার্টনার যেমন ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল এবং বিজয় সেলস-এ। ফোন (৪বি) RCB এডিশন শুধুমাত্র সীমিত সময়ের জন্য আজ বেঙ্গালুরুর নাথিং ফ্ল্যাগশিপ স্টোরে বিশেষ ড্রপ ইভেন্টের মাধ্যমে পাওয়া যাবে।
ফোন (৪বি)-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচারের তালিকা পাওয়া যাবে nothing.tech-এ। লেটেস্ট আপডেট পেতে নাথিং-এর ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স-এ ফলো করুন।

