Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নেওয়া হলো বড় উদ্যোগ দ্রুত গতিতে এগোচ্ছে কাজ

নেওয়া হলো বড় উদ্যোগ দ্রুত গতিতে এগোচ্ছে কাজ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়। অবশেষে সত্যি হতে চলেছে দেশবাসী স্বপ্ন। ভারতের বুকে প্রথম বুলেট ট্রেনের ছবি আসল প্রকাশ্যে। অবশেষে তার অফিসিয়াল ডিজাইন বা ফার্স্ট লুক প্রকাশ করল ভারতীয় রেলওয়ে।

নিউ দিল্লির রেলমন্ত্রকের ভবনে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের নকশা প্রদর্শন করা হয়েছে। সূত্রের খবর মুম্বই থেকে আমদাবাদ রুটে ছুটবে ভারতের এই প্রথম হাই-স্পিড বুলেট ট্রেন। জানা যায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেল করিডরে মোট ১২টি স্টেশন থাকবে। যার মধ্যে মুম্বই, থানে, সুরাট, বড়োদরা এবং আমেদাবাদ (সবরমতী)-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরগুলি জুড়বে এই রুটের মাধ্যমে।

জাপানের বিশ্ববিখ্যাত শিনকানসেন প্রযুক্তির ওপর ভর করে তৈরি হচ্ছে এই ট্রেন। এমনকি ট্রেনের ডিজাইন থেকে শুরু করে সিগন্যালিং এবং সেফটি স্ট্যান্ডার্ড, সমস্ত কিছুই নেওয়া হয়েছে জাপান থেকে। এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় প্রায় ৩২০ থেকে ৩৫০ কিলোমিটার। ফলে মুম্বই থেকে আমদাবাদ পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টার মতন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar