Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পরিবহন দফতরের তরফে কড়া নির্দেশ

পরিবহন দফতরের তরফে কড়া নির্দেশ

ল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাস্তায় টোটোর দাপাদাপি বন্ধ করতে এবার তৎপর পরিবহণ দফতর। এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট দফতর। অভিযোগ, রাস্তায় টোটোর 'রমরমা'র জেরে ব্যাপক সমস্যায় পড়ে বাস থেকে শুরু করে সাধারণ গাড়িগুলি।

রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব রবিন্দর সিং। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুসারে মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য ই-রিকশা নির্ধারিত।

পরিবহণ দফতর জানিয়েছে, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। ফলে একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে। তেমনই পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমোদনহীন টোটো চলাচল আটকাতে পুলিশকে কড়া হতে বলা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar