Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পরিবারের সদস্যরা বাইরে থাকাকালীন বাড়িতে আগুন, পুড়ল আসবাবপত্র

পরিবারের সদস্যরা বাইরে থাকাকালীন বাড়িতে আগুন, পুড়ল আসবাবপত্র

শিলিগুড়ি থানার অন্তর্গত পানিট্যাংকি ফাঁড়ির ঠিক পিছনে আদর্শ পল্লি এলাকায় একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার পরিবারের তিন সদস্য কাজের জন্য বাইরে বেরিয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,এলাকায় থাকা একটি নার্সিংহোমের কর্তব্যরত নার্সরা প্রথমে ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন।বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় পানিট্যাংকি ফাঁড়িতে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।এরপর পুলিশ দমকল বিভাগকেও খবর দেওয়া হয়।খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তবে আগুনের জেরে বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কী কারণে আগুন লাগল,তা এখনও স্পষ্ট নয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar