Dailyhunt
রাজস্থানে চাষিদের ক্ষমতায়নে টিইএফই-এর জে-ফার্ম উদ্বোধন

রাজস্থানে চাষিদের ক্ষমতায়নে টিইএফই-এর জে-ফার্ম উদ্বোধন

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ট্রাক্টর নির্মাতা সংস্থা 'টাকটরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড' (টিইএফই), গত ২ এপ্রিল রাজস্থানের ভবানী মান্ডিতে তাদের অত্যাধুনিক কৃষি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র 'জে-ফার্ম' উদ্বোধন করেছে। স্থিতিশীল কৃষি পদ্ধতির প্রসার এবং কৃষকদের সমৃদ্ধি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিইএফই-র সিইও সন্দীপ সিনহা, গ্রুপ প্রেসিডেন্ট টি.আর.

কেশবন এবং স্থানীয় সরকারি প্রতিনিধি ও ডিলার পার্টনাররা। এই নতুন কেন্দ্রটি তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রথমেই থাকছে কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টার, যেখানে সরাসরি প্রদর্শনীর মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতির অভিজ্ঞতা দেওয়া যাবে। তারপর প্রোডাক্ট ট্রেনিং সেন্টারে ডিলার এবং কৃষকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। আর ফার্মার ইন্টারেকশন সেন্টারে জ্ঞান আদান-প্রদান এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি শেখানো হবে।

উদ্বোধনকালে টিইএফই-র ভাইস চেয়ারম্যান ডঃ লক্ষ্মী বেণু বলেন, "আমরা বিশ্বাস করি যে শক্তিশালী জ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়ই ভারতীয় কৃষির উন্নতির চাবিকাঠি। জে-ফার্ম রাজস্থান আমাদের সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের একটি অংশ, যা উত্তর ভারতের কৃষকদের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শেখাবে।"

১৯৬৪ সালে চেন্নাইয়ের কেলামবাক্কামে প্রথম জে-ফার্ম প্রতিষ্ঠিত হয়। তেলেঙ্গানার পর রাজস্থানের এই কেন্দ্রটি দেশে টিইএফই-র তৃতীয় কেন্দ্র। এটি রাজস্থানের কৃষি ব্যবস্থাকে আরও উৎপাদনশীল ও পরিবেশবান্ধব করে তুলতে সাহায্য করবে। ট্যাফে-র লক্ষ্য হলো কৃষকদের স্বনির্ভর ও প্রগতিশীল করে তোলা, যা তাদের 'কাল্টিভেটিং দ্য ওয়ার্ল্ড' দর্শনের প্রতিফলন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar