Dailyhunt
শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, কর্মীদের প্রশিক্ষণে জোর প্রস্তুতি তৃণমূলের

শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, কর্মীদের প্রশিক্ষণে জোর প্রস্তুতি তৃণমূলের

ণনা পর্বের আগে স্ট্রং রুমের নিরাপত্তা ও সংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি কলেজ মাঠে কাউন্টিং হল ও স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার কিছু ত্রুটি ধরা পড়েছিল, যা দ্রুত ঠিক করানো হয়েছে।

পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সেই কারণেই কর্মীরা রাত জেগে স্ট্রং রুম পাহারার কাজে যুক্ত রয়েছে।

গৌতম দেব আরও জানান, শুধু পাহারা নয়, সংগঠনিকভাবে কর্মীদের প্রশিক্ষণও বাড়ানো হচ্ছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় দিকনির্দেশ দেবে। এরপর ৩ তারিখ শিলিগুড়ি কলেজ মাঠে কর্মীদের জন্য বিশেষ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar