Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ট্যাব কেলেঙ্কারিতে গ্রে*প্তার প্রধান শিক্ষক ও করণিক

ট্যাব কেলেঙ্কারিতে গ্রে*প্তার প্রধান শিক্ষক ও করণিক

ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগে মালদার হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক করণিককে গ্রেপ্তার করেছে সিআইডি। ধৃতরা হলেন প্রধান শিক্ষক দুলাল মণ্ডল ও করণিক রাজেশ চৌধুরী। তাঁদের মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ, ২০২৪ সালের নভেম্বর মাসে ওই বিদ্যালয়ের ৯১ জন পড়ুয়ার ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্যজুড়ে আলোড়ন তৈরি হয়। মালদার বিভিন্ন বিদ্যালয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার পায় সিআইডি।

তদন্তে নেমে সিআইডি সম্প্রতি কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও করণিককে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, ট্যাবের টাকা বিদ্যালয়ের ওয়াইফাই ব্যবহার করে স্থানান্তর করা হয়েছিল। টাকা ট্রান্সফারের সময় প্রধান শিক্ষকের মোবাইলে ওটিপি যাওয়ার কথা। সেই ওটিপি কার কাছে দেওয়া হয়েছিল এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।

সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানান, ঘটনার পুরো চক্রের সঙ্গে কারা যুক্ত এবং কীভাবে টাকা সরানো হয়েছিল, তা জানতে দুই অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Purbottar