Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১০ মাসের 'গর্ভাবস্থা', শেষমেশ সামনে এল চাঞ্চল্যকর সত্য

১০ মাসের 'গর্ভাবস্থা', শেষমেশ সামনে এল চাঞ্চল্যকর সত্য

পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে এক অদ্ভুত ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। কেতুগ্রাম-১ ব্লকের হাট মুরগ্রামের বাসিন্দা ফুলবানু বিবিকে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, তিনি আদৌ গর্ভবতী নন। পরবর্তী আল্ট্রাসোনোগ্রাফি (ইউএসজি) রিপোর্টেও সেই তথ্যই নিশ্চিত হয়।

চিকিৎসকদের মতে, ফুলবানু 'সিউডোসাইসিস' নামক এক বিরল মানসিক-শারীরিক সমস্যায় আক্রান্ত। এই অবস্থায় গর্ভধারণ না হলেও শরীরে গর্ভাবস্থার মতো নানা লক্ষণ দেখা দিতে পারে, ফলে আক্রান্ত ব্যক্তি নিজেকেও গর্ভবতী বলে বিশ্বাস করেন।

পরিবারের দাবি, প্রায় ১০ মাস ধরে ফুলবানুর গর্ভাবস্থার চিকিৎসা চলছিল। তাঁকে 'মা ও শিশু সুরক্ষা কার্ড' দেওয়া হয়েছিল এবং অন্তঃসত্ত্বাদের জন্য নির্দিষ্ট ওষুধ ও ইঞ্জেকশনও দেওয়া হয়। ঘটনায় প্রশ্ন উঠেছে, এতদিন চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের নজরে বিষয়টি ধরা পড়ল না কেন।

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ফুলবানু। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। হাসপাতাল সুপার জানিয়েছেন, একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din