Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১০-২০ টাকার প্রলোভন, ঘরে ডেকে নাবালিকাকে হেনস্থার অভিযোগ 'দাদু'র বিরুদ্ধে

১০-২০ টাকার প্রলোভন, ঘরে ডেকে নাবালিকাকে হেনস্থার অভিযোগ 'দাদু'র বিরুদ্ধে

ত্তরপাড়ায় এক নাবালিকাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নিজের ঘরে ডেকে হেনস্থার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্তকে নাবালিকা 'দাদু' বলে ডাকত বলে জানা গিয়েছে। অভিযোগ, ১০-২০ টাকা দেওয়ার বিনিময়ে তাকে অশালীনভাবে স্পর্শ করা হত। বিষয়টি কাউকে জানালে পরিণতি খারাপ হবে বলেও নাবালিকাকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক প্রতিবেশী মহিলা নাবালিকাকে ওই প্রৌঢ়ের ঘর থেকে বেরোতে দেখেন। সেই সময় তার হাতে ছিল ২০ টাকা। টাকা কোথা থেকে পেল, জানতে চাইলে নাবালিকা জানায়, ওই 'দাদু' তাকে টাকা দিয়েছেন। বিনিময়ে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলেও সে জানায়।

প্রতিবেশীর দাবি, বেশ কিছুদিন ধরেই ওই প্রৌঢ় নাবালিকাকে নিজের ঘরে ডেকে একই ধরনের আচরণ করছিলেন। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের বিরুদ্ধে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাঁর বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল বলে দাবি স্থানীয়দের।

এরপর উত্তরপাড়া থানার টহলদারি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই পকসো আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করার কথা রয়েছে।

পরিবারের এক সদস্যের দাবি, কয়েক দিন ধরেই নাবালিকার সঙ্গে এমন আচরণ করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় পরিবারের তরফে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই সে বিষয়টি জানায়। পরিবারের দাবি, ফুচকা খাওয়ানোর কথা বলেও তাকে ডেকে নিয়ে যাওয়া হত এবং ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din