Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১৫ আগস্টের আগেই শিল্পজমি পর্যালোচনা, ফাঁকা পড়ে থাকা জমিতে কড়া নজর রাজ্যের

১৫ আগস্টের আগেই শিল্পজমি পর্যালোচনা, ফাঁকা পড়ে থাকা জমিতে কড়া নজর রাজ্যের

শিল্পের জন্য বরাদ্দ হওয়া জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘদিন ধরে শিল্পের নামে লিজে দেওয়া হলেও যে সব জমিতে কোনও প্রকল্প গড়ে ওঠেনি বা চুক্তির শর্ত ভেঙে অন্য কাজে ব্যবহার করা হয়েছে, সেগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে।

সরকারি সূত্রের খবর, রাজ্যজুড়ে শিল্পের উদ্দেশ্যে লিজে দেওয়া জমির বিস্তারিত পর্যালোচনা করা হবে। কোন জমিতে শিল্প স্থাপনের কাজ এগিয়েছে, কোথায় প্রকল্প থমকে রয়েছে এবং কোথায় জমি সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে-এসব বিষয় খতিয়ে দেখা হবে।

জানা গিয়েছে, ১৫ আগস্টের মধ্যে নতুন শিল্পনীতি প্রকাশের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেই নীতির আগে শিল্পজমির বাস্তব চিত্র স্পষ্ট করতে এই সমীক্ষা শুরু করা হচ্ছে। সরকারের লক্ষ্য, অব্যবহৃত জমি চিহ্নিত করে তা নতুন শিল্পপ্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের গতি বাড়ানো।

যে সব ক্ষেত্রে দেখা যাবে বহু বছর ধরে জমি ফাঁকা পড়ে রয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের কোনও উদ্যোগ নেওয়া হয়নি, সেখানে লিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে, আংশিক কাজ হওয়া প্রকল্পগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে অগ্রগতির রিপোর্ট এবং নির্দিষ্ট সময়সীমা চাওয়া হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশও দেওয়া হতে পারে।

এছাড়া, লিজ চুক্তিতে উল্লেখিত উদ্দেশ্যের বাইরে সরকারের অনুমতি ছাড়া অন্য কাজে জমি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট সংস্থাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। সন্তোষজনক ব্যাখ্যা না মিললে আর্থিক জরিমানা কিংবা লিজ বাতিল-দুই ধরনের পদক্ষেপই নেওয়া হতে পারে।

রাজ্য প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা শিল্পজমি ফের উৎপাদনমুখী কাজে ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়নের গতি বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din