Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কারা পাবেন জুনেই? জেনে নিন শেষ তারিখ

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কারা পাবেন জুনেই? জেনে নিন শেষ তারিখ

রাজ্যে নতুন করে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সরকার ঘোষণা করেছে, এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন-দুই মাধ্যমেই আবেদনপত্র বিতরণ শুরু হয়েছে।

তবে জুন মাস থেকেই এই আর্থিক সহায়তা পাওয়া যাবে কি না, তা নিয়ে আবেদনকারীদের মধ্যে নানা প্রশ্ন উঠছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রকল্পের সুবিধা পেতে সকল আবেদনকারীকে নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এমনকি আগে অন্য সরকারি ভাতা প্রকল্পের সুবিধাভোগী হলেও নতুন করে আবেদন করা বাধ্যতামূলক।

সরকারি সূত্রের খবর, যারা ২ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন, তাঁদের তথ্য যাচাইয়ের পর জুন মাসের কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের পরে আবেদন জমা দিলে জুন মাসের অর্থ পাওয়া সম্ভব হবে না। কারণ আবেদন যাচাই ও তথ্য পরীক্ষা করতে প্রশাসনের কিছুটা সময় লাগবে।

অন্যদিকে, যাঁরা এখনও আবেদন জমা দিতে পারেননি, তাঁদের জন্যও স্বস্তির খবর রয়েছে। সরকার জানিয়েছে, পূর্ববর্তী প্রকল্পের সুবিধাভোগীরা আপাতত আগের নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা পেতে থাকবেন। পরবর্তীতে আবেদনপত্র যাচাইয়ের ভিত্তিতে অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করা হবে।

ফলে জুন মাসে ৩,০০০ টাকার কিস্তি পেতে চাইলে দ্রুত আবেদনপত্র পূরণ করে জমা দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din