Dailyhunt
ভোট মিটতেই ফের সক্রিয় ED, ৬ মে ফের তলব সুজিত বসু-রথীন ঘোষকে

ভোট মিটতেই ফের সক্রিয় ED, ৬ মে ফের তলব সুজিত বসু-রথীন ঘোষকে

দুই দফার ভোটগ্রহণ শেষ। আগামী ৪ মে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা। তার আগেই ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল পুর নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তৎপরতা ঘিরে। তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা তথা প্রার্থী Sujit Bose এবং Rathin Ghosh-কে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ED সূত্রে খবর, শুক্রবার CGO কমপ্লেক্সে হাজিরা দেন বিধাননগরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। সকাল ১০টা ২৬ মিনিটে ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীদের সঙ্গে তিনি ED দফতরে পৌঁছন। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতের দিকে CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে যান তিনি।
তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদ এখনও সম্পূর্ণ হয়নি। সেই কারণেই সুজিত বসুকে মৌখিকভাবে জানানো হয়েছে আগামী ৬ মে ফের হাজিরা দিতে। পাশাপাশি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও সঙ্গে আনতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।
একই মামলায় তৃণমূলের আরেক প্রভাবশালী নেতা রথীন ঘোষকেও ৬ মে তলব করা হয়েছে বলে ED সূত্রে খবর। তাঁকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।
উল্লেখ্য, এর আগে একাধিকবার সুজিত বসুকে নোটিস পাঠানো হলেও তিনি ভোট প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেও তাঁকে তলব করা হয়েছিল। একইভাবে রথীন ঘোষকেও ডাকা হয়েছিল। তবে দুই দফার ভোটপর্ব শেষ হতেই ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সংস্থা।
ভোটগণনার ঠিক আগে ED-র এই তৎপরতা ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din