Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিধানসভা সই জালিয়াতি তদন্তে অভিষেকের বাড়িতে সিআইডি, মিলল না প্রবেশের অনুমতি !

বিধানসভা সই জালিয়াতি তদন্তে অভিষেকের বাড়িতে সিআইডি, মিলল না প্রবেশের অনুমতি !

হরিশ মুখার্জি রোডে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন 'শান্তিনিকেতন'-এ পৌঁছল সিআইডির একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে চার সদস্যের ওই দল সেখানে যায়। সূত্রের খবর, বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তের সূত্র ধরেই তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে যান তদন্তকারীরা।

দুপুর ১টার কিছু পরে সিআইডির আধিকারিকরা বাড়ির সামনে পৌঁছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে ডাকাডাকির পর বাড়ি থেকে বেরিয়ে আসেন এক কর্মী, স্মরণজিৎ দে। তিনি তদন্তকারীদের জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের কেউ বর্তমানে বাড়িতে নেই এবং তাঁদের প্রবেশের অনুমতিও দেওয়া সম্ভব নয়।

স্মরণজিৎ দে জানান, তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না। অভিষেক ও তাঁর পরিবারের সদস্যরা কোথায় রয়েছেন, সে সম্পর্কেও তাঁর কাছে কোনও তথ্য নেই। এরপর সিআইডির আধিকারিকরা তাঁর পরিচয় নথিভুক্ত করেন। কিছুক্ষণ পর তিনি বাড়ির ভিতরে ফিরে যান। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিআইডি দলটি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেনি এবং মূল গেটও খোলা হয়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din