Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কন্যা, চম্বল নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে! গ্রেপ্তার বাবা ও জামাই

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কন্যা, চম্বল নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে! গ্রেপ্তার বাবা ও জামাই

দিল্লির এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের আগে ১৮ বছরের কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পরিবারের সম্মানহানির আশঙ্কায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বাবার পাশাপাশি তাঁর জামাইকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে দক্ষিণ দিল্লির তিগড়ি থানায় নিজের মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন লখপত নামে এক ব্যক্তি।

তদন্তের সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। পরে পুলিশের জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেন যে, মেয়ে নিখোঁজ নয়; তাঁকে হত্যা করে উত্তরপ্রদেশের আগ্রার চম্বল নদীতে ফেলে দেওয়া হয়েছে।

পুলিশের দাবি, অবিবাহিত অবস্থায় মেয়ের গর্ভধারণের বিষয়টি জানার পর পরিবারের সম্মান রক্ষার অজুহাতে হত্যার পরিকল্পনা করা হয়। গত ২৯ জুলাই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েকে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখানে চম্বল নদীতে ডুবিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

স্বীকারোক্তির ভিত্তিতে দিল্লি ও আগ্রা পুলিশের যৌথ অভিযানে চম্বল নদী থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত বাবা ও জামাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din