Dailyhunt
চিপকে 'এল ক্লাসিকো' একতরফা, মুম্বইকে উড়িয়ে প্লে-অফ স্বপ্ন বাঁচাল Chennai Super Kings

চিপকে 'এল ক্লাসিকো' একতরফা, মুম্বইকে উড়িয়ে প্লে-অফ স্বপ্ন বাঁচাল Chennai Super Kings

নামে এখনও আইপিএলের 'এল ক্লাসিকো'। কিন্তু মাঠের লড়াইয়ে সেই পুরনো উত্তাপ যেন ক্রমশ ফিকে। Chennai Super Kings ও Mumbai Indians- দুই সফলতম ফ্র্যাঞ্চাইজির এই দ্বৈরথ এখন অতীতের গৌরবের স্মৃতিই বেশি মনে করায়। চলতি মরশুমেও দুই দলই ধারাবাহিকতার সংকটে। তার উপর মাঠে নেই MS Dhoni ও Rohit Sharma।

তবে চিপকে রবিবার পুরনো প্রতিদ্বন্দ্বিতার কোনও রোমাঞ্চ দেখা গেল না। ব্যাটে-বলে সম্পূর্ণ আধিপত্য দেখিয়ে ৮ উইকেটে সহজ জয় তুলে নিল Chennai Super Kings। এই জয়ে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠ স্থানে উঠে এল তারা, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা। অন্যদিকে Mumbai Indians কার্যত ছিটকে গেল শেষ চারের দৌড় থেকে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন Hardik Pandya। কিন্তু শুরুতেই ধাক্কা খায় মুম্বই। অফ-ফর্মে থাকা উইল জ্যাকসকে মাত্র ১ রানে ফিরিয়ে দেন অংশুল কাম্বোজ। এরপর Ryan Rickelton ও নমন ধীর ইনিংস সামলানোর চেষ্টা করেন। শিবম দুবের হাত থেকে জীবনদান পেয়ে নমন দুর্দান্ত অর্ধশতরান করেন। ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রান করে তিনি আউট হন জেমি ওভারটনের বলে, সরফরাজ খানের দুরন্ত ক্যাচে।
রিকেলটন ৩৭ রান করার পর Noor Ahmad-এর স্পিনে ফেরেন। এরপরই থমকে যায় মুম্বইয়ের ইনিংস। Suryakumar Yadav (২১), Tilak Varma (৫) এবং অধিনায়ক হার্দিক (১৮)- তিন নির্ভরযোগ্য ব্যাটারের ব্যর্থতায় বড় রান অধরাই থেকে যায়। ২০ ওভারে মুম্বই থামে ১৫৯ রানে। অংশুল ৩ উইকেট নেন, দুটি উইকেট পান নূর আহমেদ।
১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সঞ্জু স্যামসনের উইকেট হারালেও কোনও চাপে পড়েনি চেন্নাই। Jasprit Bumrah সেই একমাত্র সাফল্য এনে দেন মুম্বইকে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেন অধিনায়ক Ruturaj Gaikwad। দীর্ঘদিন পর ছন্দে ফেরা ব্যাটে ৪৮ বলে অপরাজিত ৬৭ রান করেন তিনি।
মাঝে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঊর্ভিল প্যাটেল। শেষের কাজটা করেন তরুণ কার্তিক শর্মা। চাপহীন কিন্তু পরিণত ব্যাটিংয়ে ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ১১ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেয় চেন্নাই।
পুরনো 'এল ক্লাসিকো'র আবেগ হয়তো আর নেই। কিন্তু এই জয় Chennai Super Kings-এর মরশুমে নতুন অক্সিজেন দিল। আর Mumbai Indians-এর কাছে বাকি রইল শুধুই কঠিন অঙ্ক- আর হয়তো কিছু অপূর্ণ আফসোস।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din