জি বাংলায় ধারাবাহিকের পাশাপাশি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে একাধিক রিয়্যালিটি শো। সেই জনপ্রিয় শোগুলির মধ্যে অন্যতম হলো দাদাগিরি। সেখানে এতদিন পর্যন্ত সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে এবার তিনি সঞ্চালনা করবেন স্টার জলসা আসন্ন রিয়্যালিটি শো বাংলার বিগ বসে।
তাই দাদাগিরি সঞ্চালনার দায়িত্ব নেবে সেই নিয়ে চলছে জোর জল্পনা। তবে এবার সেখানেই প্রবল সম্ভাবনা নাম হিসেবে উঠে আসছে নায়ক দেবের।
২২ গজের স্টেপ আপ করে ছক্কা হাতানোতে যেরকম গোটা ভারতবর্ষের মানুষের হৃদয় জায়গা করেছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। ঠিক সেরকমই সংশোধন আর মাধ্যমে আপামর বাঙালির মন জয় করেছেন তিনি। সেই কুইজ শোতে শুধুমাত্র সাধারণ মানুষ অংশ নিয়েছেন এমনটা নয়। একাধিক তারকাকেও পরতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গুগলির মুখে। সেই তালিকায় রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জী থেকে শুরু করে দেব ও জিৎ ছাড়াও একাধিক তারকা। তবে সম্প্রতি তিনি নতুন করে সঞ্চালনা করতে চলেছেন স্টার জলসার আসন্ন রিয়্যালিটি শো বিগ বসে। অন্যান্য ভাষায় এই শো বেশ জনপ্রিয়তা পেলেও বাংলায় সেরকম ভাবে দাত ফটাতে পারেনি
তাই এবার সেই শো য়ের রাস নিজের হাতে তুলে নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই সকলের মনে প্রশ্ন জাগে তবে দাদাগিরিতে সঞ্চালনা করবেন কে? তখনই প্রাথমিকভাবে উঠে আসে টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ থেকে শুরু করে বাংলা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র প্রসেনজিৎ চ্যাটার্জী ও বাংলার সুপারস্টার জিতের নাম। তবে এই সমস্ত জল্পনা থেকে এক ধাপ এগিয়ে গিয়েছে নায়ক দেবে নাম। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দাদাগিরি হাত ধরে সেই ছোট পর্দায় ফিরতে পারেন অভিনেতা তথা প্রযোজক দেব। অন্যান্য সমস্ত তারকাদের নাম বর্তমানে অতীতের পথে। এখনো পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত না নেওয়া হলেও প্রবল সম্ভবনা শোনা গিয়েছে এই শোতে সঞ্চালনার দায়িত্বে থাকতে পারেন বাংলার হার্ট ট্রপ দেব।

