Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
এই পরিস্থিতিতে আইএসএলের মাঝেই ফেডারেশনকে চিঠি পাঠাল মহামেডান

এই পরিস্থিতিতে আইএসএলের মাঝেই ফেডারেশনকে চিঠি পাঠাল মহামেডান

বারের আইএসএলে নতুন ফরম্যাটে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হচ্ছে। নতুন এই ফরম্যাটে শেষ স্থানে থাকা দলকে অবনমন করানোর সিদ্ধান্ত কি মেনে নেবে মহামেডান? ক্লাবের দাবি, লিগের কাঠামো ও নিয়ম শুরু থেকেই পরিষ্কার ছিল না। তাই এই মরশুমকে একটি 'ব্যতিক্রমী' বা 'ট্রানজিশনাল' সিজন হিসাবে ঘোষণা করে রেলিগেশন স্থগিত রাখতে হবে।

পাশাপাশি বিষয়টি পুনর্বিবেচনার জন্য এআইএফএফ-এর জরুরি এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডাকার আবেদন জানানো হয়েছে।

সাদা-কালো ক্লাবের দাবি, লিগের কাঠামো ও নিয়ম শুরু থেকেই পরিষ্কার ছিল না। তাই এই মরশুমকে একটি 'ব্যতিক্রমী' বা 'ট্রানজিশনাল' সিজন হিসাবে ঘোষণা করে রেলিগেশন স্থগিত রাখতে হবে।

ক্লাবের মতে, দেরিতে লিগ শুরু হওয়া এবং পরিকল্পনার ঘাটতির কারণে দল গঠন, প্রস্তুতি ও আর্থিক স্থিতিশীলতা সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়াও পার্টিসিপেশন ফি এবং চলমান আর্থিক চাপ আগেই ক্লাবকে সমস্যায় ফেলেছিল। তার উপর বিনিয়োগকারীদের সরে যাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তবুও সব প্রতিকূলতা পেরিয়ে দল নিয়মিত মাঠে নেমেছে। প্রতিটি ম্যাচও খেলেছে। তাই ফেডারেশনের কাছে সহানুভূতি চেয়েছে তারা। এই বিষয়ে ক্লাব সরাসরি এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি পাঠিয়েছে। সেখানে তারা জানিয়েছে, সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে ক্লাব।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din