Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গম্ভীরের বদলে লক্ষ্মণ? ভারতীয় দলের কোচিং স্টাফে বড় রদবদলের ইঙ্গিত

গম্ভীরের বদলে লক্ষ্মণ? ভারতীয় দলের কোচিং স্টাফে বড় রদবদলের ইঙ্গিত

ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে কি আসতে চলেছে বড় পরিবর্তন? সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কিছু সিরিজে দলের প্রধান কোচের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণকে। বিসিসিআই সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে ভারতীয় দল।

সাম্প্রতিক ম্যাচে ১২৫ রানের বড় ব্যবধানে হারের পাশাপাশি মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এই পরিস্থিতির মধ্যেই কোচিং স্টাফে পরিবর্তনের জল্পনা আরও জোরালো হয়েছে।

জানা গিয়েছে, ক্রিকেটারদের মতো কোচ ও সাপোর্ট স্টাফদের ওপরও দীর্ঘ ব্যস্ত সূচির চাপ কমাতে চায় বিসিসিআই। সেই কারণেই নির্দিষ্ট কিছু সফর ও টুর্নামেন্টে বর্তমান কোচিং স্টাফকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের খবর, আসন্ন এশিয়ান গেমসে শ্রেয়স আইয়ারদের দলের কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন ভিভিএস লক্ষ্মণ। একই সময়ে ভারতের সিনিয়র দল একদিনের সিরিজ খেলতে নামবে, তাই আলাদা কোচিং ব্যবস্থার প্রয়োজনও রয়েছে।

এছাড়া শোনা যাচ্ছে, জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমস-দুই ক্ষেত্রেই ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে থাকতে পারেন লক্ষ্মণ। তাঁর সঙ্গে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেতে পারেন সুনীল যোশী এবং ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে হৃষীকেশ কার্নিতকরকে।

আগামী কয়েক মাস ভারতীয় দলের সূচি অত্যন্ত ব্যস্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে সেই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় দল। একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে সিনিয়র দল। তারপর রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই গৌতম গম্ভীর এবং তাঁর কোচিং স্টাফকে কিছু সময়ের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে বলে জল্পনা। এখন দেখার, সুযোগ পেলে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে ভারতীয় দল কতটা সফল হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din