Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গিল ঝড়ে উড়ল রাজস্থান, আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স

গিল ঝড়ে উড়ল রাজস্থান, আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স

মুল্লানপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে দুরন্ত জয় তুলে নিয়ে আইপিএল ২০২৬-এর ফাইনালে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। শুক্রবার রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে শুভমান গিলের নেতৃত্বাধীন দল খেতাবের লড়াইয়ে জায়গা নিশ্চিত করেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী ম্যাচটি অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রাজস্থান রয়্যালস। প্রথম ওভারে মাত্র ১ রান করে ফিরে যান যশস্বী জয়সওয়াল। পরের ওভারেই সাজঘরে ফেরেন ধ্রুব জুরেল। মাত্র ৯ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজস্থান। সেই কঠিন পরিস্থিতিতে একপ্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তরুণ বৈভব সূর্যবংশী।

চার নম্বরে নামানো হয়েছিল রবীন্দ্র জাডেজাকে। তিনি কিছুটা স্থিতি ফেরালেও চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে আবার ক্রিজে ফিরে এসে বৈভবকে গুরুত্বপূর্ণ সঙ্গ দেন। অধিনায়ক রিয়ান পরাগ ও দাসুন শানাকা ব্যর্থ হলেও বৈভবের ব্যাটেই লড়াইয়ে ফিরে আসে রাজস্থান।

মাত্র ৪৭ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বৈভব। শতরানের খুব কাছে পৌঁছেও কাগিসো রাবাডার বলে আউট হয়ে ফিরতে হয় তাঁকে। শেষ দিকে ডোনোভান ফেরেইরার ১১ বলে অপরাজিত ৩৮ এবং জাডেজার অপরাজিত ৪৫ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান তোলে রাজস্থান।

তবে সেই বড় লক্ষ্যও গুজরাতকে থামাতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিল ও সাই সুদর্শন ১৬৭ রানের বিধ্বংসী জুটি গড়ে ম্যাচ কার্যত রাজস্থানের হাতছাড়া করে দেন। গিল মাত্র ৪৭ বলে শতরান পূর্ণ করে গুজরাতের হয়ে আইপিএলে দ্রুততম শতরানের নজির গড়েন। অন্যদিকে সাই সুদর্শন ৩২ বলে ৫৮ রান করেন।

শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাত টাইটান্স। এই জয়ের সুবাদে আরও একবার আইপিএল ফাইনালের মঞ্চে পৌঁছে গেল শুভমান গিলের দল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din