Dailyhunt
হার্দিককে ঘিরে ধোঁয়াশা, রায়পুরেও গেলেন না মুম্বই অধিনায়ক - চাপে Mumbai Indians

হার্দিককে ঘিরে ধোঁয়াশা, রায়পুরেও গেলেন না মুম্বই অধিনায়ক - চাপে Mumbai Indians

মুম্বই শিবিরে বাড়ছে উদ্বেগ। Hardik Pandya-কে ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। সোমবার Lucknow Super Giants-এর বিরুদ্ধে ম্যাচে মাঠে নামেননি তিনি। রবিবার Royal Challengers Bengaluru-র বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত। এর মধ্যেই নতুন করে জল্পনা উসকে দিল আরও একটি ঘটনা- বুধবার দলের সঙ্গে রায়পুরেও যাননি মুম্বই অধিনায়ক।

বুধবার ছত্তীসগঢ়ের রায়পুরের উদ্দেশে রওনা দেয় Mumbai Indians। বিমানবন্দরে দলের একাধিক ক্রিকেটারকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন Hardik Pandya। পরে তিনি দলের সঙ্গে যোগ দেবেন কি না, তা নিয়েও স্পষ্ট কোনও বার্তা মেলেনি। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
লখনউ ম্যাচে টস করতে নামেন Suryakumar Yadav। তিনি জানান, অসুস্থতার কারণেই খেলতে পারেননি হার্দিক। পরে মুম্বই শিবির সূত্রে জানা যায়, পিঠের ব্যথাই তাঁর না খেলার মূল কারণ। ম্যাচের ঠিক আগে সমস্যা বাড়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।
চলতি Indian Premier League-এ এর আগেও Delhi Capitals-এর বিরুদ্ধে একটি ম্যাচে খেলতে পারেননি হার্দিক। পিঠের চোট তাঁর কাছে নতুন নয়। অতীতেও একাধিকবার এই সমস্যায় ভুগেছেন তিনি এবং দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে।
এই মুহূর্তে Mumbai Indians-এর সামনে প্রতিটি ম্যাচই কার্যত 'ডু অর ডাই'। বাকি সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে তারা। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে তাই শুধু নিজেদের জয় নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। এমন গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়কের অনিশ্চয়তা মুম্বইয়ের চাপ আরও বাড়িয়ে দিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din