সাময়িকভাবে যুদ্ধ থামলেও এখনও অশান্ত ইরান । যেকোনো মুহূর্তেই ফের ইরান উত্তপ্ত হতে পারে । কিন্তু তার আগেই , ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ বার্তা নরেন্দ্র মোদীর । ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারতীয় সরকার ।
ইরানের ভারতীয় দূতাবাসের তরফে থেকে , বুধবার বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে ।
এই নির্দেশিকায় বলা হয়েছে , "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান।কোন পথে ইরান ছাড়বেন, তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না।" পাশাপাশি , যে কোনো সমস্যা হলেই , বাসিন্দাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে দেখা করতে বলা হয়েছে । দূতাবাসের পক্ষ থেকে বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে । হেল্পলাইন নম্বর গুলি হলো - +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প , ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে যুদ্ধবিরতি ঘোষণা করেন। পাকিস্তানের মধ্যস্ততাতেই এই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে বলে খবর । এই যুদ্ধবিরতির প্রস্তর অনুযায়ী , আমেরিকা , আগামী দুই সপ্তাহে কোনরকম সামরিক হামলা চালাবে না ইরানে । অপরদিকে , ইরান শর্তসাপেক্ষে হরমুজ মুক্ত করবে না । জানা গিয়ে , মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে শান্তি বজায় রাখতে , ইসলামাবাদে আগামী ১০ এপ্রিল , দুই দেশ বৈঠক করবে । উল্লেখ্য , এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইজরায়েলও ।

