Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ইতিহাসের দোরগোড়ায় ভারত-ব্রাজিল মহারণ, আজ থেকেই শুরু টিকিট বিক্রি

ইতিহাসের দোরগোড়ায় ভারত-ব্রাজিল মহারণ, আজ থেকেই শুরু টিকিট বিক্রি

দেশের ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষার অবসান। প্রথমবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে বহু প্রতীক্ষিত এই মহারণ। আর তার আগেই বুধবার, ২ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে শুরু হচ্ছে ম্যাচের আর্লি বার্ড টিকিট বিক্রি।

'স্পোর্টসস্টার'-এর খবর অনুযায়ী, এই হাই-প্রোফাইল ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে জোম্যাটোর নতুন প্ল্যাটফর্ম 'ডিস্ট্রিক্ট' (District by Zomato)। গুরুত্বপূর্ণ বিষয় হল, অফলাইন কাউন্টারে কোনও টিকিট পাওয়া যাবে না। District-এর ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমেই সম্পূর্ণ অনলাইনে টিকিট কাটতে হবে। বুকিং সফল হলে দর্শকদের দেওয়া হবে ডিজিটাল ই-টিকিট।
তবে এখনও টিকিটের আনুষ্ঠানিক মূল্য প্রকাশ করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) বা District। ক্রীড়ামহলের অনুমান, সাধারণ গ্যালারির টিকিটের দাম প্রায় ১,০০০ টাকা থেকে শুরু হতে পারে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম পৌঁছতে পারে ২৫ হাজার টাকা পর্যন্ত।
৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হওয়ার কথা। দর্শকদের জন্য গেট খুলবে বিকেল ৪টেয়, অর্থাৎ ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে। ২ বছর বা তার বেশি বয়সি প্রত্যেক দর্শকের জন্য টিকিট বাধ্যতামূলক।
ফিফা র‍্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে বিশাল ফারাক। ভারত বর্তমানে ১৩৮ নম্বরে, অন্যদিকে ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। ফলে ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামা ভারতীয় দলের কাছে নিঃসন্দেহে এক ঐতিহাসিক পরীক্ষা। ফুটবলপ্রেমীদের নজর এখন ২ সেপ্টেম্বরের টিকিট বিক্রির দিকেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din