Dailyhunt
'ককটেল ২'-এ নতুন ত্রয়ীর ঝলক, গান মুক্তির আগেই বাড়ছে ইয়ুথফুল রোম্যান্সের উত্তেজনা

'ককটেল ২'-এ নতুন ত্রয়ীর ঝলক, গান মুক্তির আগেই বাড়ছে ইয়ুথফুল রোম্যান্সের উত্তেজনা

লিউডে ফের তরুণ প্রজন্মের প্রেমের সম্পর্কের জটিলতা নিয়ে আসছে নতুন চমক। 'ককটেল ২' ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা, আর সেই আগুনে ঘি ঢেলেছে ছবির তিন প্রধান তারকার লুক রিভিল।

প্রথম গান 'যব তলক' মুক্তির আগেই সামনে এসেছে রশ্মিকা মান্দানা, শাহিদ কাপুর ও কৃতি স্যাননের চরিত্র পোস্টার।

প্রত্যেকের লুকেই ধরা পড়েছে আলাদা অ্যাটিটিউড, সেই চিত্র ইঙ্গিত দিচ্ছে এক স্টাইলিশ ও ইয়ুথফুল রোমান্টিক কমেডির। সেই ছবিতে রশ্মিকাকে দেখা যাবে 'দিয়া'র ভূমিকায়। যেখানে এই নায়িকা থাকবেন নির্ভেজাল সরলতা ও আকর্ষণের মিশ্রণে তৈরি এক চরিত্র। অন্যদিকে শাহিদ কাপুরের 'কুণাল' আত্মবিশ্বাসী ও তীক্ষ্ণ ব্যক্তিত্বের প্রতিনিধি। কৃতি শ্যাননের 'অ্যালাই' আবার সম্পূর্ণ উল্টো সাহসী, স্বাধীনচেতা ও নিজের শর্তে বাঁচতে অভ্যস্ত। এই ত্রয়ীর সম্পর্কের রসায়নই ছবির মূল আকর্ষণ হতে চলেছে বলেই মনে করছেন দর্শকরা।

নির্মাতারা কৌশল করেই গান মুক্তির আগেই পোস্টারগুলি প্রকাশ করেছেন, যাতে দর্শকদের আগ্রহ আরও বাড়ে। রশ্মিকা নিজেই তাঁদের দলকে 'chaotic but beautiful gang' বলে উল্লেখ করেছেন যা থেকে স্পষ্ট, ছবিতে রোম্যান্স, ড্রামা ও মজার মিশ্রণ থাকছে ভরপুর। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি ২০১২ সালের ককটেলের সরাসরি সিক্যুয়েল নয়। বরং 'ভাইব সিক্যুয়েল' হিসেবে একেবারে নতুন গল্প, নতুন চরিত্র ও নতুন প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। হোমি আদজানিয়ার পরিচালনা ও লাভ রঞ্জনের লেখনী ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। সিসিলি ও দিল্লি এনসিআরের মনোরম লোকেশনে শ্যুট হওয়া এই ছবি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। সব ঠিক থাকলে, আগামী ১৯ শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আর তার আগেই 'যব তলক' গান ঘিরে বৃদ্ধি হচ্ছে প্রত্যাশা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din