Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কালবৈশাখীর দাপটে বদল আবহাওয়া, ঝড়-বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা

কালবৈশাখীর দাপটে বদল আবহাওয়া, ঝড়-বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা

তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখীর জেরে কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা কমেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে ঝড়বৃষ্টি চলবে। তবে রবিবার থেকে আবহাওয়া কিছুটা শুষ্ক হতে পারে, ফলে ফের বাড়তে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গেও জারি রয়েছে সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, সমুদ্র থেকে জলীয় বাষ্প প্রবেশ ও বায়ুমণ্ডলের অস্থিরতার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din