Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
করোনার থেকেও ভয়াবহ মহামারীর সতর্কবার্তা! ভাইরাল স্বঘোষিত টাইম ট্রাভেলারের দাবি

করোনার থেকেও ভয়াবহ মহামারীর সতর্কবার্তা! ভাইরাল স্বঘোষিত টাইম ট্রাভেলারের দাবি

সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল এক স্বঘোষিত 'টাইম ট্রাভেলার'-এর ভিডিও। নিজেকে ২৭১৪ সাল থেকে আসা বলে দাবি করা আরি ইয়োরমানি ভবিষ্যৎ নিয়ে একাধিক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত ২০৬১ সালের একটি ভয়াবহ মহামারীর সতর্কবার্তা।

তার দাবি, ২০৬১ সালে গবেষণাগারে তৈরি একটি অত্যন্ত বিপজ্জনক ভাইরাস দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়বে।

অল্প সময়ের মধ্যেই সেটি বিশ্বজুড়ে মহামারীর রূপ নেবে এবং আক্রান্তদের প্রায় ৩০ শতাংশের মৃত্যু ঘটবে। ইয়োরমানির মতে, এই বিপর্যয় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ সংকট হয়ে উঠবে।

এতেই শেষ নয়। তিনি আরও দাবি করেন, ২০২৯ সালে এমন একটি অদ্ভুত আইন কার্যকর হবে, যার আওতায় প্রতি পাঁচ বছরে এক সপ্তাহের জন্য সব ধরনের অপরাধ বৈধ থাকবে। পাশাপাশি ২০৪৩ সালে কৃত্রিম প্রযুক্তির সাহায্যে তৈরি বিশাল মেঘ এক বছরের জন্য পৃথিবীকে অন্ধকারে ঢেকে দেবে বলেও তার দাবি।

ভিডিওটি ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি ভিউ পেয়েছে। তবে এই দাবিগুলির পক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য নেই। অনেকেই এটিকে নিছক কল্পকাহিনি বা ভাইরাল হওয়ার কৌশল বলে মনে করছেন, আবার কেউ কেউ কৌতূহলবশত বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din