ভোট-পরবর্তী অশান্তির আবহে ফের রক্তাক্ত রাজ্য রাজনীতি। বুধবার রাতেই মধ্যমগ্রামে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন বিজেপি নেতা Suvendu Adhikari-র ঘনিষ্ঠ সহকারী চন্দ্রকান্ত রথ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মধ্যমগ্রাম এলাকায় গাড়িতে করে যাওয়ার সময় আচমকাই একটি নম্বরপ্লেটবিহীন বাইক তাঁদের গাড়ির সামনে আসে।
এরপর চলন্ত গাড়ির কাচ লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। গাড়ির কাচ ভেদ করে অন্তত তিনটি গুলি চন্দ্রকান্তর বুকে, পেটে ও মাথায় লাগে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। চালকও আহত হয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার পর সামনে এসেছে আক্রান্ত গাড়ির ছবি। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, জানলার কাচে একাধিক বুলেটের চিহ্ন রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, হামলাকারীরা বাইকে এসেছিল, তবে তাদের পরিচয় এখনও স্পষ্ট নয়। বাইকে কোনও নম্বরপ্লেট ছিল না বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, বুধবারই ভোট-পরবর্তী হিংসা নিয়ে ২০২১ ও ২০২৩ সালের ঘটনাকে তুলে ধরে রাজ্যের শাসক দল All India Trinamool Congress-কে তীব্র আক্রমণ করেছিলেন Suvendu Adhikari। তার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ঘনিষ্ঠ সহযোগীর খুনের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
গত পাঁচ বছর ধরে শুভেন্দুর রাজনৈতিক ও সাংগঠনিক কাজের অন্যতম দায়িত্বে ছিলেন চন্দ্রকান্ত রথ। এই হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

