Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা, অভিযুক্তের ৭ বছরের কারাদণ্ড

নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা, অভিযুক্তের ৭ বছরের কারাদণ্ড

নাবালিকা শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে অবশেষে দোষী সাব্যস্ত হলেন অভিযুক্ত। আদালত পূর্ণ শীলকে ২০ হাজার টাকা জরিমানাসহ সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারির। সন্ধ্যা প্রায় ছ'টা নাগাদ আলিপুরদুয়ারের শামুকতলা থানার ভাসারদাবরি এলাকায় পাঁচ বছরের এক শিশু বাড়ির বাইরে খেলছিল।

সেই সময় প্রতিবেশী পূর্ণ শীল চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ। বাড়ি ফিরে শিশুটি মাকে সমস্ত ঘটনা জানায়। এরপর শামুকতলা থানায় অভিযোগ দায়ের হয়।
অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেন তৎকালীন সাব-ইন্সপেক্টর বিরাজ মুখার্জী। তদন্তে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে চার্জশিট জমা দেন তিনি।
সম্প্রতি মামলার রায় ঘোষণা করে আদালত। এই সাফল্যে তদন্তকারী অফিসার বিরাজ মুখার্জী এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মৌসুমী বর্মণের ভূমিকার প্রশংসা করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din