Dailyhunt
'পেড্ডি'র অবশেষে মুক্তির দিন চূড়ান্ত, ঢেউ তুলছে মায়ানগরীর নতুন গুঞ্জন!

'পেড্ডি'র অবশেষে মুক্তির দিন চূড়ান্ত, ঢেউ তুলছে মায়ানগরীর নতুন গুঞ্জন!

রব সাগরের ঢেউয়ের মতোই টালমাটাল ছিল মুক্তির সময়সূচি, অবশেষে স্থির হলো বহু প্রতীক্ষিত ছবি 'পেড্ডি'র ভাগ্য। নির্মাতা বুচি বাবু সানার এই স্পোর্টস ড্রামা আগামী ৪ জুন, ২০২৬-এ বিশ্বজুড়ে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও বলিউড অভিনেত্রী জানভি কাপুর।

প্রথমে মার্চ, তারপর এপ্রিল দু'দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে নির্মাতারা অফিসিয়াল ঘোষণা করেছেন নতুন মুক্তির দিন। পোস্টারে স্পষ্ট বার্তায় উঠে এসেছে এক অদম্য লড়াই, জেদ আর লক্ষ্যের গল্প। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়েছে, ফলে এখন দর্শকের অপেক্ষা শুধুই বড়পর্দায় তার ঝলক দেখার। এদিকে বলিউডের অন্য প্রান্তে, অভিনেত্রী টুইঙ্কল খান্না শেয়ার করলেন তাঁর ব্যক্তিগত জীবনের এক শান্ত মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সমুদ্রের ধারে তাঁর বাড়ির বারান্দায় সাজানো ঝুলন্ত ডে-বেড-কুশন, ইনডোর প্ল্যান্ট আর সামনে বিস্তৃত নীল জলরাশি। এই জায়গাটিকেই তিনি নিজের সবচেয়ে প্রিয় কোণ বলে উল্লেখ করেছেন, যেখানে বসেই কখনও কাজ, কখনও নির্জনে সময় কাটান।

অন্যদিকে, চর্চায় রয়েছেন অভিনেত্রী মৌনি রায়। প্লাস্টিক সার্জারি নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে পড়লেও এবার তাঁর পাশে দাঁড়ালেন পবিত্রা মুনিয়া।এমটিভির স্পিটস্ভিলা ৩-এর প্রাক্তন প্রতিযোগী পবিত্রা স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কাউকে আক্রমণ করা উচিত নয়। সব মিলিয়ে একদিকে বড় রিলিজের উত্তেজনা, অন্যদিকে তারকাদের ব্যক্তিগত জীবনের ঝলক মায়ানগরী আবারও সরগরম নানা খবরে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din