Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেল থেকে স্মার্টফোন-সহ একাধিক ডিভাইস উদ্ধার, উঠছে ষড়যন্ত্রের প্রশ্ন

প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেল থেকে স্মার্টফোন-সহ একাধিক ডিভাইস উদ্ধার, উঠছে ষড়যন্ত্রের প্রশ্ন

প্রেসিডেন্সি জেলের ভিতর থেকে উদ্ধার হল একাধিক ইলেকট্রনিক ডিভাইস। গত সোমবার জেলের কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেল তল্লাশি করে স্মার্টফোন-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তীতে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়।

আফতাব আনসারির কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি স্মার্টফোন এবং একটি আইফোন।

পাশাপাশি মিলেছে একটি রাউটার, পেন ড্রাইভ, ওটিজি অ্যাডাপ্টার ও কার্ড রিডার। উদ্ধার করা হয়েছে নগদ টাকাও। জেলের ভিতরে এতগুলি ডিভাইস ও অন্যান্য সামগ্রী কীভাবে পৌঁছল, তা খতিয়ে দেখতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, জেলের ভিতর থেকে কোনও ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছিল কি না এবং আফতাব আনসারি কার কার সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ করতেন।

এই ঘটনায় জেল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই জেলের ভিতরে এমন একটি চক্র সক্রিয় রয়েছে। তাঁর কথায়, বন্দিরা জেলের ভিতরে বসেই ফোনে যোগাযোগ করেন। শুধু ইলেকট্রনিক ডিভাইস নয়, মদ, বিড়ি, গাঁজা-সহ নানা নিষিদ্ধ সামগ্রীও জেলের ভিতরে সরবরাহ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি জেলে থাকা মহিলাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনাও ঘটছে বলে দাবি তাঁর। দেবাশিস ধরের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্ক চলে এলেও আগের অভিযোগগুলিতে কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। এবার স্ট্যান্ডিং কমিটি গঠিত হওয়ায় সেখানে বিষয়টি তিনি তুলে ধরেছেন।

প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, জেলের ভিতর থেকে এই ধরনের সামগ্রী উদ্ধার হওয়া জেল কর্তৃপক্ষের কাছে অত্যন্ত লজ্জার বিষয়। তাঁর প্রশ্ন, বন্দির হাতে এই সমস্ত ডিভাইস কীভাবে পৌঁছল? তিনি আরও দাবি করেন, উদ্ধার হওয়া টাকা কোনও 'টেরর ফান্ড'-এর সঙ্গে যুক্ত কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din