Dailyhunt
রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোক বার্তা দেব ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোক বার্তা দেব ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ম্প্রতি শ্যুটিং করতে গিয়ে অকাল প্রয়াণ রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের। মাত্র ৪২ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যদিও এরইমধ্যে অভিনেতার মৃত্যু নিয়ে ডানা বেঁধেছে একের পর এক প্রশ্ন। তবে সকলেই এখন নায়ককে হারানোর যন্ত্রণায় কাতর। আবেগে ভাসছে টলিউড। পাশাপাশি বাংলার এই জনপ্রিয় তারকার অকাল প্রয়াণে শোক প্রকাশ করলেন অভিনেতা দেব ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় নামটা বলতেই চোখের সামনে ভেসে আসে এক অসাধারণ ব্যক্তিত্বের ছবি। তিনি একজন যে দক্ষ অভিনেতা তা বর্তমান সময় দাঁড়িয়ে বলাই বাহুল্য। তিনি তাঁর অভিনয়ের প্রতিভা প্রকাশ বিভিন্ন মাধ্যমে। তবে তাঁর অভিনেতা হিসেবে পথ চলা শুরু হয় নরকের মঞ্চ থেকে। এরপর ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা এমনকি ওটিটি দুনিয়াতেও অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। এমনকি তাঁর প্রথম হিট সিনেমা 'চিরদিনই তুমি যে আমার'-এ গেস্ট পারফরমেন্স করেছিলেন। সেই কথা তুলে এনে স্মৃতি চরণা করলেন নায়ক দেব। এছাড়াও বহুবার 'দাদাগিরি'র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে অভিনেতা রাহুলকে। সেই সূত্রেই অভিনেতার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক হয়েছে। এবার এই অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করবেন তিনিও।

এপ্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন," খুবই দুঃখজনক ঘটনা। আমি যাব ওদের সঙ্গে করতে। কেন যে জীবন ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে কে জানে। শ্যুটিং থাকুক যাই থাকুক না কেন এই জীবন ঝুঁকি নিয়ে কিছু করা উচিত নয়। বাঞ্জি জাম্পিং, স্কুবা ডাইভিং, প্যারাশুট নিয়ে আকাশে ওড়া এই সব জীবন ঝুঁকি নিয়ে করার কোন মানে হয় না। দাদাগিরিতে তো এক দিন, এর বাইরেও আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল রাহুলের। আমি বিশ্বাস করতেই পারছি না এই খবরটা"।

এপ্রসঙ্গে তারকা সাংসদ দেব জানিয়েছেন, " খুবই দুঃখজনক ঘটনা। আমি প্রথমে এই খবরটা বিশ্বাসই করতে পারছিলাম না। পরের দিকে জানতে পারলাম এটা সত্যি ঘটে গেছে। আমর শুধু মনে পরছে চিরদিনই তুমি যে আমার সিনেমায় আমার একটা গানে গেস্ট অপিয়ারেন্স ছিল প্যান্টে কালী গানে। তখনই বাতাসে গুনগুন গানের শ্যুটিং হওয়ার পরিকল্পনা ছিল সাউথে তাঁর জন্য একসঙ্গে আমি, রাজ ও রাহুল কেনাকাটি করতে গিয়েছিলাম সাউথ সিটি মলে, তখন সে তার নতুন চালু হয়েছে। এরপর এসপ্লানেডে কেনাকাটি করতে গিয়েছিলাম। এমনকি পরান যায় জ্বলিয়া রে সিনেমায় রাহুলের গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। আমি বলবো না আমার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। তবে আমি শিল্পী হিসেবে রাহুলকে শ্রদ্ধা করতাম। তাই যেখানে রয়েছে যেন ভালো থাকে এই কামনাই করব"।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din