Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজা চন্দের জন্মদিনে এল জোড়া সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় পরিচালক-অভিনেত্রী দম্পতি

রাজা চন্দের জন্মদিনে এল জোড়া সুখবর, প্রথম সন্তানের অপেক্ষায় পরিচালক-অভিনেত্রী দম্পতি

রিচালক রাজা চন্দ-এর জন্মদিনেই সামনে এল তাঁর জীবনের অন্যতম বড় সুখবর। স্ত্রী তথা অভিনেত্রী পিয়ান সরকার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। প্রথমবার প্রকাশ্যে এল পিয়ানের বেবিবাম্পের ছবিও, যা মুহূর্তেই অনুরাগীদের নজর কেড়েছে।

৩ জুলাই রাজা চন্দের জন্মদিন উপলক্ষে একাধিক ছবি পোস্ট করেন পিয়ান। ছবিতে দেখা যায়, জন্মদিনের কেক কাটছেন রাজা, পাশাপাশি একসঙ্গে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন এই তারকা দম্পতি। তবে ছবির সবচেয়ে বড় আকর্ষণ ছিল পিয়ানের বেবিবাম্প, যা তাঁদের জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে।

ছবির সঙ্গে পিয়ান লেখেন, "শুভ জন্মদিন মাম্মা। আমার জীবনটাকে চাপমুক্ত করে দেওয়ার জন্য, সুরক্ষিত করার জন্য আর এত এত ভাল অনুভূতি দিয়ে ভরে দেওয়ার জন্য তোমায় অনেক অনেক ভালবাসা। এই বছর আমরা একটু বেশি হাসি, একটু বেশি জড়িয়ে থেকে তোমার জন্মদিনটা উপভোগ করলাম।" যদিও পোস্টে সরাসরি মা হওয়ার কথা উল্লেখ করেননি অভিনেত্রী, তবুও ছবিই সেই সুখবর স্পষ্ট করে দিয়েছে।

রাজা চন্দ এবং পিয়ান সরকার দীর্ঘদিন ধরেই বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ। কাজের সূত্রে তাঁদের নিয়মিত কলকাতা ও মুম্বইয়ের মধ্যে যাতায়াত করতে হলেও, বর্তমানে পিয়ান নতুন কোনও কাজ হাতে নেননি। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতিতেই এখন সময় কাটছে তাঁদের।

পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সহকর্মী থেকে অনুরাগী- সকলেই জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি প্রথম সন্তানের অপেক্ষায় থাকা এই তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। রাজা চন্দের জন্মদিন এভাবেই পরিণত হল তাঁদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলির একটিতে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din