ব্যস্ত সময়ে ,সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় , মৃত্যু এক মহিলার । জানা গিয়েছে , মৃত মহিলা কিরণ মিশ্রা, আইটি কর্মী ছিলেন । এদিন দুর্ঘটনাটি ঘটে , সল্টলেক সেক্টর ফাইভের আরএস সফটওয়ারের সামনে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃতা কিরণ আদতে বর্ধমানের বাসিন্দা তবে , পেশাগত কারণে , কেষ্টপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ।
কিরণের সঙ্গে , ওই বাড়িতে তার প্রেমিকও থাকত । কিরণ ও তার প্রেমিকের অফিস পাশাপাশি হওয়ায় , প্রতিদিন নিজের প্রেমিকের সাথেই অফিস যেতেন কিরণ । কিন্তু , এদিন কিরণের প্রেমিকের , ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় , অ্যাপ বাইক বুক করেই কিরণ অফিসের জন্য বেরিয়ে পড়েন ।
কিন্তু আরএস সফটওয়ারের সামনে , পিছন থেকে একটি করুণাময়ী ঘাটাল রুটের সরকারি বাস এসে সজোরে বাইকে ধাক্কা মারে । বাসের ধাক্কায় , কিরণ বাইক থেকে ছিটকে পরে যান । তড়িঘড়ি তাকে উদ্ধার করে , হাসপাতালে নিয়ে যাওয়া হলে , চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘাতক বাস এবং বাসের চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি চিকিৎসকদের কথায় , ইন্টারনাল ক্ষতের জন্যই মৃত্যু হয়েছে , কিরণের ।

