Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা! ডানকুনিতে ট্রাফিক ব্লক, হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল ৮ লোকাল ট্রেন

সপ্তাহান্তে ভোগান্তির আশঙ্কা! ডানকুনিতে ট্রাফিক ব্লক, হাওড়া-শিয়ালদহ শাখায় বাতিল ৮ লোকাল ট্রেন

ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের রেলযাত্রীদের দুর্ভোগের আশঙ্কা। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ফলে যাত্রীদের আগে থেকেই বিকল্প পরিকল্পনা করে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, ১ অগস্ট রাত ১০টা ৩০ মিনিট থেকে ২ অগস্ট ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে। এই সময় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে ডানকুনি স্টেশন এলাকায়। সেই কারণেই মোট ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

১ অগস্ট (শনিবার) বাতিল ট্রেনগুলি হল-

হাওড়া থেকে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭

বারুইপাড়া থেকে ৩২৪১৪

শিয়ালদহ থেকে ৩২৪১৩

মসাগ্রাম থেকে ৩৬০৮৮

বর্ধমান থেকে ৩৬৮৬০

২ অগস্ট (রবিবার) বাতিল ট্রেন-

হাওড়া থেকে ৩৬৮১১

বর্ধমান থেকে ৩৬৮১২

উল্লেখ্য, এর আগেও গত ২৪ জুলাই থেকে টানা চার দিন হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য বহু লোকাল ট্রেন বাতিল হয়েছিল। ফের সপ্তাহান্তে একই ধরনের ট্রাফিক ব্লকের ঘোষণা হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এদিকে, শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল নিয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে রেল। পরীক্ষামূলকভাবে পাঁচটি স্টেশনে স্টপেজ চালু করা হলেও জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে সেই স্টপেজ তুলে নেওয়া হচ্ছে। তবে ইছাপুর, সিমুলারি ও হালিশহর স্টেশনে আপাতত ট্রেনটির স্টপেজ বহাল থাকবে।

রেল কর্তৃপক্ষের পরামর্শ, সপ্তাহান্তে যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও বাতিল ট্রেনের তালিকা দেখে তবেই স্টেশনের উদ্দেশে রওনা হোন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samay 365 Din