Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১০ দিনে চতুর্থ বার বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম!

১০ দিনে চতুর্থ বার বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম!

Google News -এ আমাদের ফলো করুন

Petrol and Diesel Price Hiked

ডিজিটাল ডেস্ক, সংবাদ একলব্য: বেড়েই চলছে জ্বালানির মূল্য। ১৫ই মে এর পর ১০ দিনে চতুর্থ বার জ্বালানির মূল্য বৃদ্ধি। আর এই মূল্য বৃদ্ধি কার্যত মাথায় হাত মানুষের। সোমবারের মূল্যবৃদ্ধির পর দেশে গত ১০ দিনে সাত টাকারও বেশি মহার্ঘ হয়ে গেল পেট্রল।

কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

কলকাতাতেও পেট্রল ও ডিজ়েলের দাম বেড়েছে। লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে শহরে পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজ়েলের দাম হয়েছে ৯৯.৮২ টাকা।

দিল্লীতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

সোমবার দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজ়েলের দাম প্রতি লিটারে ২.৭১ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের রাজধানী শহরে পেট্রলের নতুন দাম ১০২.১২ টাকা। ডিজ়েল সেখানে বিক্রি হচ্ছে ৯৫.২০ টাকায়।

মুম্বাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

মুম্বইয়ে এক লিটার পেট্রল পাওয়া যাচ্ছে ১১১.২১ টাকায়, দাম বেড়েছে ২.৭২ টাকা। ডিজ়েলের দাম বেড়েছে ২.৮১ টাকা। ৯৭.৮৩ টাকায় এক লিটার ডিজ়েল সেখানে পাওয়া যাচ্ছে।

চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

চেন্নাইয়ে ২.৪৬ টাকা বৃদ্ধির পর এক লিটার পেট্রলের নতুন দাম ১০৭.৭৭ টাকা। চেন্নাইয়ে ডিজ়েলের দাম ২.৫৭ টাকা বেড়ে প্রতি লিটারের নতুন দাম হয়েছে ৯৯.৫৫ টাকা।

১০ দিনে চতুর্থবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

গত ১০ দিনে এই নিয়ে চতুর্থবার বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। তার পর ২৩ মে, শনিবার ফের ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হয়। সোমবার ফের বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম।

প্রধানমন্ত্রীর সাশ্রয়ের বার্তা ও আন্তর্জাতিক সংকট:

পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর সারা বিশ্বের জ্বালানি তেলের ওঠাপড়া নির্ভর করে। ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের সিংহভাগই বিদেশ থেকে আমদানি করে। বর্তমান আন্তর্জাতিক সংকটের কারণে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সুরক্ষিত রাখতে এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি মোকাবিলায় তিনি আগামী এক বছর দেশবাসীকে সোনা না-কেনার মতো পরামর্শও দিয়েছেন।

সব মিলিয়ে, বিশ্ব বাজারের তেলের বাজারের এই অস্থিরতা কতদিন চলে এবং এর জেরে ভারতের বাজারে মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, সেটাই এখন দেখার।

সংবাদ একলব্য

Sangbad Ekalavya

একটি অনলাইন নিউজ পোর্টাল | An Online News Portal

 আমাদের সাথে যুক্ত থাকুন (Connect With Us) 

 অফিসিয়াল ওয়েবসাইটVisit Website ➔ ইউটিউব চ্যানেলSubscribe ➔ ফেসবুক পেজFollow ➔ হোয়াটসঅ্যাপ চ্যানেলJoin Channel ➔ গুগল নিউজFollow ➔ ইনস্টাগ্রামFollow ➔ লিঙ্কডইনConnect ➔ পিন্টারেস্টFollow ➔

© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Sangbad Ekalavya